আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আসন্ন এশিয়া কাপে জায়গা হারাতে পারেন কারা, দেখে নিন এক নজরে

নিজস্ব প্রতিনিধি: সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। ২০২৫ সালের এশিয়া কাপ যে আটটি দলের মধ্যে অনুষ্ঠিত হবে সেগুলি হল – ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, হংকং এবং ওমান। তবে এশিউয়া কাপ নিয়ে জল ঘলাও কম হয়নি। সব থেকে বড় সমস্যা ছিল ভারত পাকিস্তানের খেলা নিয়ে। পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক নতুন করে তলানিতে পৌঁছেছে। পাকিস্তানি নাগরিকদের দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে। অনেক আগেই কূটনীতিকদের সংখ্যা হ্রাস করা হয়েছে, এবং ছয় দশকের পুরনো সিন্ধু জল চুক্তিও স্থগিত করা হয়েছে। এদিকে পাকিস্তান আবার সম্প্রতি ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের কূটনীতিকদের গ্যাস, পানীয় জল, সংবাদপত্রের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস বন্ধ করে দিয়েছে। এর মধ্যেই বসতে চলেছে এশিয়া কাপ। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ভারত ও পাকিস্তানের পরষ্পরের মুখোমুখি হবে। ভারত বলেছে ক্রিকেটের ময়দানেও লড়াই না করে তারা পাকিস্তানকে জিততে দেবে না।

যশস্বী জয়সওয়াল: আসন্ন এশিয়া কাপে যশস্বীর অংশ নেওয়ার সম্ভাবনা কম। তার জায়গায় আসতে পারেন অভিষেক শর্মা। বর্তমানে এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান তিনি।

সাই সুদর্শন: আইপিএল ২০২৫ মরশুমে অরেঞ্জ ক্যাপ জেতার পরও সাই সুদর্শন ও সঞ্জু স্যামসনের এশিয়া কাপে খেলা নিশ্চিত নয়। তাঁরা অভিষেক শর্মা এবং শুভমন গিলের কাছ থেকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে চলেছেন। ফলে সাই ও সঞ্জুর এশিয়া কাপে নির্বাচিত হওয়ার সম্ভাবনা কম।

কেএল রাহুল: ওয়ানডে এবং টেস্টে দুর্দান্ত পারফর্মেন্স সত্ত্বেও কেএল রাহুল ২০২২ সালের নভেম্বরে শেষবার টি-টোয়েন্টিতে খেলেছিলেন। তারপর থেকে টি-টোয়েন্টি একাদশে জায়গা পাননি।

শ্রেয়স আইয়ার: যদিও শ্রেয়সকে ২০২৫ সালের এশিয়া কাপের জন্য আগে বিবেচনা করা হয়েছিল, তবুও মিডল অর্ডার ব্যাটসম্যানকে টুর্নামেন্টের জন্য নির্বাচিত করার সম্ভাবনা কম।

ঋষভ পন্থ: তেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফিতে ঋষভ মুগ্ধ করেছেন। পায়ের চোটের কারণে ২০২৫ সালে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ।

নীতিশ কুমার রেড্ডি: অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি হাঁটুর চোট থেকে সবে সেরে উঠছেন। ২০২৫ সালের এশিয়া কাপের আগে তাঁর ফিট হওয়ার সম্ভাবনা কম।

রবি বিষ্ণোই: বরুণ চক্রবর্তীর কাছে জায়গা হারিয়েছেন রবি বিষ্ণোই। ২০২৫ সালের আইপিএলে মোটেই ভাল ফর্মে ছিলেন না রবি। ফলে ২০২৫ সালের এশিয়া কাপ দলে তাঁর জায়গা হওয়ার সম্ভাবনা কম।

মহম্মদ সিরাজ: সিরাজ টি-টোয়েন্টিতে নিজের জায়গা পাকা করতে পারেননি। টি-টোয়েণ্টিতে তিনি শেষ খেলেছেন ২০২৪ সালের ৩০ জুলাই। তেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফিতে মুগ্ধ করেছেন তিনি। ২০২৫ সালের এশিয়া কাপের জন্য তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।

মহম্মদ শামি: ২০২৫ সালের আইপিএলে মহম্মদ শামির হতাশাজনক পারফরম্যান্স তাঁর এশিয়া কাপ ২০২৫-এর নির্বাচন নিয়ে যথেষ্ঠ সন্দেহ সৃষ্টি করেছে।

Published by:

Share Link:

More Releted News:

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

মধুর প্রতিশোধ, ঘরের মাঠে বিরাটদের ৪ উইকেটে হারিয়ে জিতল শুভমনের গুজরাত

গুজরাতের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় বিরাটদের, ১৫৫ রানে গুটিয়ে গেল বেঙ্গালুরু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ