টি ২০-তে ভারতের প্রথম একাদশে কোন উইকেটকিপার, মুখ খুললেন গিলক্রিস্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : চলতি বছরের জুনে বসছে টি ২০ বিশ্বকাপের আসর। ভারতের প্রথম একাদশে কারা জায়গা করে নেবেন, তা নিয়ে এখন থেকেই আলোচনা শুরু হয়েছে। তবে উইকেট কিপারের ভূমিকায় কে থাকবেন, তা নিয়ে সম্প্রতি নিজের মত পোষণ করলেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট।

আসন্ন টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলে উইকেট কিপার হিসাবে তিন জনের নাম উঠে এসেছে। একজন ঋষভ পন্থ, দ্বিতীয় সঞ্জু স্যামসন ও তৃতীয় ঈশান কিষাণ। এই তিন জন ছাড়াও নির্বাচকদের নজরে তরুণ খেলোয়াড় জীতেশ শর্মাও রয়েছেন। তবে এই চার জনের মধ্যে ঋষভ পন্থকেই প্রথম একাদশে জায়গা পাওয়ার যোগ্য বলে মনে করেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সদস্য অ্যাডাম গিলক্রিস্ট। তাঁর মতে, ‘সঞ্জু স্যামসন ও ঈশান কিষাণ দুজনেই খুব ভালো খেলেছে। এতে কোনও সন্দেহ নেই। তবে যদি কারোর ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা পেতে হয়, তাঁর নাম ঋষভ পন্থ।‘

উল্লেখ্য, গত শুক্রবার লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে ২৪ বলে ৪১ রান করে দিল্লি ক্যাপিটালসকে জিতিয়েছে ঋষভ পন্থ। ২০২২ সালের গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়ার পর এটাই ঋষভ পন্থের প্রথম আইপিএল। এখনও পর্যন্ত পন্থ ছয়টি ম্যাচে ১৯৪ রান করেন। পন্থের স্ট্রাইক রেট ১৫৭.৭২। ঋষভ পন্থের এই পারফরমেন্সের পরই এদিন ঋষভকে নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য।

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ