গুয়াহাটিতে হোয়াইটওয়াশ, এক নজরে রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

Share:

নিজস্ব প্রতিনিধি: গুয়াহটি টেস্টে ০-২ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর গোটা দেশের নজর থাকবে রাঁচির দিকে। পর পর হারের পর এবার সিরিজ জয়ের লক্ষ্য থাকবে ভারতের। সেই সঙ্গেই এই খেলায় সকলের বিশেষ নজর থাকবে রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারকা জুটির দিকে। কারণ এই খেলাই নির্ধারণ করে দেবে তাঁদের বিশ্বকাপে খেলার ভাগ্য। রবিবার রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচ খেলতে নামছে ভারত। কোচ গৌতম গম্ভীর কোনও চমক দিতে পারবেন কি? দেখে নিন সেখানে ভারতের প্রথম একাদশে কাদের দেখা যেতে পারে…

১) যশস্বী জয়সওয়াল— ওপেনিং করবেন যশস্বী জয়সওয়াল। শুভমন গিল না থাকার কারণ তিনিই থাকবেন ওপেনিংয়ে।

২) রোহিত শর্মা— অস্ট্রেলিয়ায় সিরিজে ম্যাচের সেরা হওয়ার পর আজ আবার খেলতে নামবেন। দেশের মাটিতে ন’মাস পর এক দিনের সিরিজ খেলতে নামছেন রোহিত।

৩) বিরাট কোহলি— দেশের মাটিতে রোহিতের মতো কোহলিও ন’মাস পর এক দিনের ক্রিকেট খেলতে নামবেন। সিরিজে বেশি রান করাই লক্ষ্য হবে।

৪) ঋষভ পন্থ— রাঁচিতে উইকেটকিপিংও করবেন পন্থ। সেই সঙ্গেই রান তোলা লক্ষ্য থাকবে।

৫) রবীন্দ্র জাডেজা— ভারতের সেরা অলরাউন্ডার। হার্দিক পাণ্ড্যের জায়গায় রাঁচির মাঠে বিশেষ ভূমিকা পালন করবেন।

৬) লোকেশ রাহুল— দলের নেতৃত্বে রয়েছেন লোকেশ রাহুল। দলে ফিনিশারের ভূমিকায় দেখা যাবে তাই তিনি থাকবেন ছ’নম্বরে।

৭) নীতীশ কুমার রেড্ডি— কোচ গম্ভীরের পছন্দের অলরাউন্ডার। সাদা বলের ক্রিকেটে তাঁকে খেলাবেন তিনি।

৮) ওয়াশিংটন সুন্দর— অক্ষর পটেল এই সিরিজ়ে খেলছেন না। রাঁচীর উইকেটে স্পিনারেরা বেশি সুবিধা পান। তাই সুন্দরও খেলবেন।

৯) হর্ষিত রানা— অস্ট্রেলিয়াতেও খেলেছিলেন কোচ গম্ভীরের পছন্দের ক্রিকেটার। হর্ষিত অলরাউন্ডার বলেই জানান গম্ভীর।

১০) কুলদীপ যাদব— রাঁচিতে তিন স্পিনারের মধ্যে বিষেশজ্ঞ স্পিনার হিসাবে বাঁহাতি কুলদীপকে খেলাবেন গম্ভীর।

১১) অর্শদীপ সিংহ— বুমরাহ-সিরাজ না থাকায় এক দিনের কেরিয়ার বড় ভূমিকায় দেখা যাবে অর্শদীপকে।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫