মার্ক উডের পরিবর্ত হিসেবে কাকে নিল লখনউ সুপার জায়ান্টস?

চলতি বছরই প্রথমবার জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে এসেছে উত্তরপ্রদেশের এই দলটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন আইপিএলের আগেই ধাক্কা খেয়েছিল লখনউ সুপার জায়ান্টস। চলতি বছরই প্রথমবার জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে এসেছে উত্তরপ্রদেশের এই দলটি। আর দলের মালিকানা নিয়েছেন দেশের অন্যতম শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। তবে টুর্নামেন্ট শুরুর আগে সমস্যায় পড়ে যায় লখনউ। চোটের কারণে দলের পেসার মার্ক উড ছিটকে গিয়েছেন। নিলামে সাড়ে সাত কোটি টাকা দিয়ে এই ইংরেজ পেসারকে দলে নিয়েছিল সুপার জায়ান্টস। এবার তাঁর পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করল তারা। পরিবর্ত হিসেবে অজি পেসার অ্যান্ড্রু টাইকে নিল সঞ্জীব গোয়েঙ্কার দল। জানা গিয়েছে, খুব দ্রুত দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

দিন দু’য়েক আগে তাসকিনের অনবদ্য বোলিং দেখে মুগ্ধ হয়েছেন গৌতম গম্ভীর। টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ক্রিকেটার বর্তমানে লখনউ সুপার জায়ান্টস নামক আইপিএলের আসরে নতুন খেলতে আসা ফ্র্যাঞ্চাইজিটির মেন্টরের পদে রয়েছেন। তাই ক্রিকেটার নির্বাচন করার অধিকার গম্ভীরের পুরোপুরি রয়েছে।

সেই জন্যই বাংলাদেশের পেসার তাসকিনকে লখনউ দলে নেওয়ার জন্য মরিয়া চেষ্টা করেছেন, এই জন্য বিসিবি-র কর্তাদের সঙ্গে ফোনেও কথা হয় গম্ভীরের। চোটের কারণে লখনউ দলের পেসার মার্ক উড ছিটকে গিয়েছেন। তাই তাঁর পরিবর্ত হিসেবে তাসকিনকে দলে নিতে চেয়েছিল লখনউ। কিন্তু সেটা আর হল না।

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত