টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে দেখা যাওয়া রহস্যময়ী নারী কে, শুরু জোর জল্পনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও ইংল্যান্ডের মধ্যে অ্যান্ডারসন তেন্ডুলকার টেস্ট সিরিজের  প্রথম ম্যাচটি চলছে। টেস্ট চলাকালীন ভারত যখন ব্যাট করছে তখন টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে একজন তরুণীকে দেখা যায়। ঋষভ পন্থ এবং শুভমন গিল আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে আসার পর ওই রহস্যময়ী নারীকে দেখা যায় টিম ইন্ডিয়ার হয়ে উল্লাস করতে।  এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় এই রহস্যময়ীকে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। সকলেরই প্রশ্ন কে এই নারী? কেনই বা তিনি টিম ইন্ডিয়ার বিপদে পাশে দাঁড়িয়ে হাসিমুখে সাহস জোগাচ্ছেন?

যদিও এই নারীর পরিচয় এখনও পর্যন্ত প্রকাশিত নয়, তবে মনে করা হচ্ছে যে তিনি টিম ইন্ডিয়ার কর্মীদের সঙ্গেই যুক্ত রয়েছেন। কারও কারও মতে ওই মহিলার নাম রজল আরোরা। তিনি ভারতীয় ক্রিকেট দলের মহিলা কর্মীদের সঙ্গে সোশ্যাল ম্যানেজার হিসেবে কর্মরত। এর সত্য মিথ্যা এখনও জানা যায়নি।

লিডসে ইংল্যান্ড এবং ভারতের মধ্যে হওয়া ম্যাচটি একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। ভারত তাদের প্রথম ইনিংসে ৪৭১ রানের শেষ করেছে। ইংল্যান্ড দ্বিতীয় দিনে ২০৯ রান করেছে ৩ উইকেট হারিয়ে।

প্রসঙ্গত অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফি আগে পরিচিত ছিল পতৌদি ট্রফি নামে।  ২০০৭ থেকে ২০২৪ পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত সিরিজগুলিতে দেওয়া হত পতৌদি ট্রফি। এই বছর তার নাম বদলিয়েছে। ভারত ও ইংল্যান্ড দ্বৈরথ এবার থেকে পরিচয় পাবে অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফি নামে, একথা কিছুদিন আগেই ঘোষণা করা হয়। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজের প্রধান পুরস্কার হিসেবে এই ট্রফি প্রদান করা হবে।

 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার