আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! জানেন কে এই সাকিব হুসেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়‍্যালস। সমর্থকেরা এই ম্যাচে বড় রানবন্যা দেখার আশায় মাঠে এসেছিলেন। তবে ব্যাটসম্যানদের ঝড় নয়, বরং দুই অভিষেককারী পেসার প্রফুল হিঙ্গে ও সাকিব হুসেনের দুর্দান্ত বোলিংই ম্যাচের আসল আকর্ষণ হয়ে ওঠে। তাদের অসাধারণ পারফরম্যান্সে রাজস্থানকে ৫৭ রানে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় হায়দরাবাদ।

টস জিতে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৬ রান তোলে। দলের হয়ে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক ঈশান কিশান। তিনি মাত্র ৪৪ বলে ৯১ রান করেন, যার মধ্যে ছিল আটটি চার ও ছয়টি ছক্কা। তাকে ভালো সঙ্গ দেন হেনরিখ ক্লাসেন, যিনি ২৬ বলে ৪০ রান করেন। এছাড়া নীতিশ কুমার রেড্ডি ১৩ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যা দলের স্কোর বড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২১৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে রাজস্থান রয়‍্যালস। ম্যাচের প্রথম ওভারেই প্রফুল হিঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন। মাত্র ৯ রানে ৫ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় রাজস্থান। পরে ডোনোভান ফেরেইরা ৬৯ রান এবং রবীন্দ্র জাদেজা ৪৫ রানের লড়াকু ইনিংস খেললেও দলের হার এড়ানো সম্ভব হয়নি।

শেষদিকে সাকিব হুসেন দুর্দান্ত বোলিং করে চারটি উইকেট নেন এবং রাজস্থানকে ১৫৯ রানে অলআউট করে দেন। এই জয়ের ফলে সানরাইজার্স হায়দরাবাদ টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে আসে। অন্যদিকে পরাজয় সত্ত্বেও রাজস্থান রয়‍্যালস এখনও তালিকার শীর্ষস্থানে রয়েছে।

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের