‘কে তুমি নন্দিনী?’ গ্যালারিতে থাকা তরুণীর রূপের ছটায় পাগল শুভমন গিল

Share:

নিজস্ব প্রতিনিধি : দিল্লি ক্যাপিটালসের বোলারদের সামনে তখন একের পর এক পরাস্ত হচ্ছেন গুজরাত টাইটান্সের ব্যাটসম্যানরা। সেটা দেখে প্র্যাভিলিয়ান থেকে হাততালি দিচ্ছেন এক মহিলা। ক্যামেরায় মুহূর্তের মধ্যে ধরা পড়ল সেই দৃশ্য। কে এই মহিলা। অবিকল যেন হলিউড অভিনেত্রী অ্যানা দি আর্মাস। অপরূপ সুন্দরী সেই মহিলাকে দেখে দৃষ্টি এড়ায়নি প্র্যাভিলিয়ানে বসে থাকা শুভমন গিলেরও। ক্যামেরায় সেই দৃশ্যও ধরা পড়েছে। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

বুধবার রাতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গুজরাত টাইটান্সের পারফরমেন্স খুব একটা আশানুরূপ ছিল না। মাত্র ৮৯ রানের মধ্যেই শেষ হয়ে যায় গুজরাতের ইনিংস। গুজরাতের যখন এই শোচনীয় অূবস্থা তখন প্র্যাভিলিয়ানে বসে তা উপভোগ করছিলেন এক মহিলা। তিনি যে বিশেষ কোনও ব্যক্তিত্ব এমনটা নয়। তবে তাঁর অপরূপ সৌন্দর্য ক্যামেরার নজর এড়ায়নি। নজর এড়ায়নি গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিলেরও। ক্যামেরায় ধরা পড়েছে, মহিলাকে দেখে কয়েক সেকেন্ডের জন্য হলেও চোখের পলক ফেলতে পারেননি গুজরাত অধিনায়ক। তাঁর এই ভালো লাগা চোখেমুখের অভিব্যক্তি থেকেই স্পষ্ট হয়েছে। সেই ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এক্স হ্যান্ডেলে কয়েক সেকেন্ডের এই ভিডিওটি দেখে ফেলেছেন ৬৩৪৮ জন। ভিডিওটি লাইক পড়েছে ১৮টি।

শুভমন গিলকে ঘিরে সমর্থকদের উন্মাদনা এর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে শুভমন যখন হোটেলে ঢুকছিলেন, তখন এক মহিলা তাঁকে দেখে এতটাই উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন যে তা ক্যামেরায় ধরা পড়েছে। এবার সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিও ভাইরাল হয়ে গেল যেখানে শুভমন গিল এক মহিলাকে দেখে অভিভূত হয়েছেন। কিন্তু কে সেই মহিলা তা জানা যায়নি।

মাত্র ৪ সেকেন্ডেই রুবিকস কিউব সমাধান! বিশ্ব রেকর্ড ৬ বছরের খুদের, ভাইরাল ভিডিও

ফুলশয্যার পরের দিন সকালে উদ্ধার নবদম্পতির দেহ, কি ঘটেছিল বন্ধ ঘরে?

পারিবারিক অশান্তির জের, স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর

গর্ভাবস্থায় এক্স-রে করলে কি শিশুর ক্ষতি হয়? কোন ক্ষেত্রে ঝুঁকি বেশি, জানুন

গাড়ির ভিতরে ভারতীয় যুবকের টুকরো টুকরো দেহ উদ্ধার, নিখোঁজ স্ত্রী-পুত্র

বালিগঞ্জ ও আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে হানা ED-র, চলছে তল্লাশি

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া মোড়, ছুটিতে পাঠানো হল অভিযুক্ত অধ্যাপক ডুল্লাকে

স্ত্রী-সন্তান ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পুলিশের এনকাউন্টারে মৃত্যু যুবকের

ফের একবার ট্রাম্প-মোদি সাক্ষাতের সম্ভাবনা, ডিসেম্বরে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী 

মান বাঁচালেন মানু, এশিয়াডে ভারতীয় শ্যুটারদের স্বপ্নভঙ্গ

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র