আরসিবির কাছে হারের নেপথ্যে কারণ কি? সবটা জানালেন গুজরাতের অধিনায়ক গিল

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল ২০২৬-এর ফাইনালে রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে পাঁচ উইকেটে হেরেছে শুভমন গিলের গুজরাত টাইটানস। হারের পর গিল তাঁর দলের ব্যর্থতার কারণ নিয়ে মুখ খুলেছেন। কি কারণে হারল দল, নেপথ্যে কারই বা হাত ছিল? ম্যাচ শেষে সবটাই স্পষ্ট করে দিয়েছেন গুজরাতের অধিনায়ক শুভমন গিল। 

শুভমন গিলের মতে, ম্যাচের শুরুতে তাঁর দল পরপর উইকেট হারিয়ে বড় ধাক্কা খায়। ব্যাটসম্যানদের ক্রিজে টিকে থাকতে না পারাকে হারের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন গিল। ফাইনাল ম্যাচে গুজরাতের ব্যাটিং লাইন-আপ বড় রান করতে পুরোপুরি ব্যর্থ হয়। ব্যাটিং অর্ডারের শীর্ষে থাকা অধিনায়ক শুভমন গিল, সাই সুদর্শন এবং জস বাটলার ২০ রানের গণ্ডি পেরোতে পারেননি। মিডল অর্ডারও উল্লেখযোগ্য অবদান রাখতে পারেনি। শুরু থেকে বেঙ্গালুর বোলাররা দাপট দেখাতে থাকে। ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১৫৫ রান সংগ্রহ করে গুজরাত। এই রান ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না। ম্যাচ শেষে গিল বলেন, “আমরা যদি ১৮০-১৯০ রান করতে পারতাম, তাহলে ম্যাচটি আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারত। পিচটি কিছুটা দ্বিমুখী ছিল, তবে খুব বেশি নয়। প্রথম তিন-চার ওভারে ফাস্ট বোলাররা কিছুটা সাহায্য পাচ্ছিল। আমরা শুরুতেই উইকেট হারিয়েছিলাম এবং তারপর মাঝের ওভারগুলোতে পুরোপুরি ছন্দ হারিয়ে ফেলি।”

আরও পড়ুন: ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

গিল স্বীকার করেছেন যে ফাইনালে ব্যাটিংয়ে ছন্দ ধরে রাখতে না পারার জন্য দলকে মূল্য দিতে হয়েছে। তবে তিনি বিশ্বাস করেন যে, বোলাররা যদি শুরুতেই উইকেট তুলে নিতে পারত, তাহলে ১৫৫-১৬০ রানের স্কোর নিয়েও ম্যাচে ফেরা সম্ভব ছিল। তিনি বলেন, “আমরা জানতাম যে আমরা ফাইনাল খেলছি। এমন একটি ম্যাচে ১৫০-১৬০ রানও একটি ভালো স্কোর হতে পারে। যদি আমরা পাওয়ারপ্লে-তে এক-দুটি উইকেট নিতে পারতাম, তাহলে আমরা ম্যাচে টিকে থাকতে পারতাম।” 

তালাবন্ধ ঘরে পড়ে রয়েছে নাবালিকার দেহ, অন্য ঘরে ঝুলছেন পিসেমশাই, চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণগঞ্জে

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব