ভবিষ্যতে কে হবেন ভারতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক? জানালেন বোর্ডের নির্বাচকপ্রধান

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বে এসেছে রদবদল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বে এসেছে রদবদল। টি-২০ এবং ওয়ান ডে ক্রিকেটের আধিনায়কত্বের দায়িত্ব বিরাট কোহলির পরিবর্তে উঠেছে রোহিত শর্মার কাঁধে। সাদা বলের দুই ফরম্যাটেই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন হিটম্যান। আর শুধুমাত্র লাল বলের ফরম্যাট তথা টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন কোহলি। আর টেস্টে কোহলির সহকারী হিসেবে কাজ করবেন রোহিত। অন্যদিকে, ওয়ান ডে ও টি-২০ ফরম্যাটে রোহিতের সহকারী হিসেবে দেখা যাবে কেএল রাহুলকে।  

তবে হাতে গুরুতর চোটের জন্য দক্ষিণ আফ্রিকায় যেতে পারেননি রোহিত। তাই ওখানে টেস্টে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়কের ভূমিকা পালন করেছেন রাহুল। আর হিটম্যানের অনুপস্থিতিতে একদিনের সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন কর্নাটকের এই ব্যাটসম্যান। তবে আগামী দিনে তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে রাহুলকে। এমনটাই মনে করছেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক চেতন শর্মা।

একটি সাক্ষাতকারে তিনি বলেন, ‘রাহুল সব ফরম্যাটেই খেলে। ওর মধ্যে অধিনায়কত্ব করার গুণাগুণ রয়েছে। তাই ওকে আমরা আগামী দিনের অধিনায়ক হিসেবে গ্রুম করছি।  আর সবথেকে বড় বিষয় হল ওর মধ্যে যে অধিনায়কত্ব করার ক্ষমতা রয়েছে সেটা ও প্রমাণ করেছে। তাই আমরা রাহুলকে নিয়ে ভবিষ্যতের ব্যপারে চিন্তা-ভাবনা করেছি।’

 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার