গোল যাচাই করতেই ৮ মিনিট ধরে ভিএআর চেক, রেগে আগুন দর্শকরা

Share:

নিজস্ব প্রতিনিধি : গ্যালারিতে বসে খেলা দেখাটা প্রত্যেক ফুটবলপ্রেমীদের কাছে স্বপ্ন বলা চলে। খেলোয়াড়রা ময়দানে নামার আগেই দলের নামে তিলকনামা একেঁ নেন, মনের মধ্যে তখন একটাই জেদ যেভাবে হোক জিততেই হবে। কিন্তু গ্যালারিতে খেলা দেখতে দেখতে যদি ৮ মিনিটের জন্য খেলা থেমে যায় তবে সকলের প্রশ্ন থাকবে ব্যাপারটা কি হল। বাস্তবে ঠিক এমনটাই ঘটেছে এফএ কাপে বোর্নমাউথ–উলভারহ্যাম্পটন ম্যাচে। ম্যাচে একটি গোল যাচাই করতে লেগে গেছে এমন ৮ মিনিট। বিরক্ত হয়ে উঠেছিল দর্শকরা। প্রশ্ন উঠছে  প্রযুক্তিনির্ভর ফুটবলে একটি গোল যাচাই করতে ৮ মিনিট কেন লাগল ?

শনিবার(পয়লা মার্চ)এফএ কাপে প্রথমবার আধা স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তি ব্যবহারের উদ্দেশ্যই ছিল সিদ্ধান্ত জানানোর প্রক্রিয়াকে আরও দ্রুততর করা। সেটা করতে গিয়েই হয়ে গেছে দেরিতে সিদ্ধান্ত দেওয়ার রেকর্ড! নাটকের শুরুটা হয় ম্যাচের ৩৫ মিনিটে। ১-০ গোলে এগিয়ে থাকা বোর্নমাউথ তখন মিলোস কেরকেজের গোলে আরও একবার এগিয়ে যায়। রেফারি স্যাম ব্যারট গোলের স্বীকৃতিও দেন। এরপরই ঝামেলা বাঁধে।

এদিকে দুই ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি টিমোথি উড ও ড্যারেন ইংল্যান্ড কেরকেজের সম্ভাব্য হ্যান্ডবলের পরীক্ষা-নিরীক্ষা করেন। বল কেরকেজের হাতে লাগলেও উড ও ইংল্যান্ড জানান, কেরকেজের হাতে বল লেগেছে অনিচ্ছাকৃতভাবে।এরপর বোর্নমাউথের আরেক ফুটবলার ডিন হুইসেনের হ্যান্ডবল হয়েছে কি না, সেটিও যাচাই করা হয়।কিন্তু তাঁরও হ্যান্ডবল হয়নি। এরপর যাচাই করা হয় হুইসেন অফসাইডে ছিলেন কি না। সেখানেই বাঁধে বিপত্তি। শেষ পর্যন্ত বোর্নমাউথের ভাইটালিটি স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের কটাক্ষ ও ব্যঙ্গ-বিদ্রূপের মধ্যে হুইসেনের গোলটি বাতিল করা হয়।

৮ মিনিট ধরে গোল যাচাই করতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন দুই দলের খেলোয়াড় ও কোচরা। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের দুই দলের খেলোয়াড় ও কোচদের এর জবাবদিহি করতে হয়েছে।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর