এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষিত, ঠাঁই হলো না সৌম্য-মিরাজের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অধিনায়কের দায়িত্ব পেয়েছে লিটন দাস। তবে দলে ঠাঁই হয়নি মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকারের। দুজনকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। তিন বছর বাদে জাতীয় দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান।

আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হচ্ছে এশিয়া কাপ। বাংলাদেশের গ্রুপে রয়েছে আফগানিস্তান হংকং ও শ্রীলঙ্কা। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে অভিযান শুরু করবেন লিটন দাসরা। ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবেন। এশিয়া কাপের আগেই অবশ্য নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।  নেদারল্যান্ডসের বিপক্ষে তিন টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩০ অগস্ট। পরের দুই ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর। সব ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

শুক্রবার (২২ অগস্ট) নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ ও এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ব্যক্তিগত কারণে নেদারল্যান্ডসের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাই তাঁকে  এশিয়া কাপেও রাখা হয়নি। তিন বছর বাদে দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার  নুরুল হাসান। ২০২২ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। তাঁর সঙ্গে ফিরেছেন সাইফ হাসানও।

বাংলাদেশের স্কোয়াড :

লিটন কুমার (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও সাইফ উদ্দিন।

স্ট্যান্ড বাই (এশিয়া কাপের জন্য) : সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

 

কেন হলুদ হয় স্নেক প্ল্যান্টের পাতা? এই ৩ উপায়ে গাছ থাকবে সতেজ!

ভিটামিন সি-র ঘাটতি দূর করতে আজই ডায়েটে রাখুন এই ৭টি খাবার

কন্যায় সূর্য-বুধের মিলনে বুধাদিত্য রাজযোগের সৃষ্টি, মালামাল হবেন ৪ রাশির জাতকরা

যত্ন নিয়েও বারবার শুকিয়ে যাচ্ছে তুলসী গাছ? পরিবারের বড় বিপদ হওয়ার আগে সাবধান!

আজকের রাশিফল: কাছের মানুষকে বিশ্বাসের আগে সাবধান, ভাগ্যের দরজা খুলবে কার?

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন