Wimbledon: সিনারকে উড়িয়ে দিয়ে ফাইনালে জোকোভিচ

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: তৃতীয় সেট বাদে কোনও লড়াই হল না। সেমিফাইনালে একতরফা খেলে বিশ্ব টেনিসের ভবিষ্যতের তারকা হিসেবে চিহ্নিত ইয়ানিক সিনারকে উড়িয়ে উইম্বলডনের ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ। শুক্রবার সেন্টার কোর্টে প্রতিপক্ষকে  ৬-৩, ৬-৪, ৭-৬ গেমে হারিয়ে ফাইনালে উঠে গেলেন সার্বিয়ার টেনিস তারকা।

গতবারও উইম্বলডনে ইয়ানিক সিনারকে হারিয়েছিলেন জোকার। এবার সার্বিয়ান টেনিস তারকাকে ইতালিয়ান খেলোয়াড় হারিয়ে মধুর প্রতিশোধ নিতে পারেন কিনা তা দেখার জন্য সেন্টার কোর্টে ভিড় জমিয়েছিলেন দর্শকরা। কিন্তু হতাশ হতে হল তাঁদের। প্রথম সেট থেকেই কেমন যেন ছন্নছাড়া লাগছিল অষ্টম বাছাই তথা ভবিষ্যতের টেনিস তারকা হিসেবে চিহ্নিত ইয়ানিক সিনারকে। প্রথম থেকেই স্নায়ুর চাপে ভুল করতে শুরু করলেন। আর তার খেসারত দিতে হল। সিনারের শক্তিশালী সার্ভিস আর ফোরহ্যান্ড এদিন কোনও কাজেই আসেনি।

প্রথম সেটে প্রতিপক্ষকে ৬-৩ গেমে হারিয়ে অনেকটা আত্মবিশ্বাসী ছিলেন জোকার। দ্বিতীয় সেটেও প্রতিপক্ষকে শুরু থেকে ঘায়েল করতে থাকেন। তবে আগের সেটের তুলনায় কিছুটা লড়াই চালালেন সিনার।  তিনটি ব্রেক পয়েন্ট পেয়েছিলেন জোকোভিচ। প্রথম দু’টি সিনার কোনও মতে বাঁচিয়ে দিলেও তৃতীয় বার কাজে লাগান জোকোভিচ। তার মধ্যে খেলায় বিঘ্ন ঘটানোর জন্যে সিনারকে একটি পয়েন্ট দিয়ে দেন আম্পায়াররা। জোকোভিচকে সতর্ক করে দেন। সিদ্ধান্ত মেনে নিতে না পেরে আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন সার্বিয়ান খেলোয়াড়।  তবে তা কোনও প্রভাব ফেলেনি। দ্বিতীয় সেটও জিতে নেন ৬-৪ গেমে। তৃতীয় সেটে ফিরে আসার চেষ্টা চালিয়েছিলেন তরুণ ইতালিয়ান খেলোয়াড়। কিন্তু কোনও লাভ হয়নি।

১২ হাজারের কমে মিলবে Ai+Nova 2 5G স্মার্টফোন!

কড়া নিরাপত্তায় নন্দীগ্রাম ও রেজিনগরে চলছে ভোটগ্রহণ

পাহাড়ের নির্জনতায় কাটান ছুটি! উত্তরবঙ্গের এই ৩ গ্রামে মিলবে মেঘের অপূর্ব মেলবন্ধন

৫৭২ বছরের প্রাচীন ঘোষাল বাড়ির পুজোয় দশমীতে মাকে দেওয়া হয় পান্তা-ইলিশ

সাবধান! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই ৬ কাজ

পেটের সমস্যায় ভুগবেন, বাইক নিয়ে রাস্তায় বের হলে বিপুল খরচার সম্মুখীন হতে পারেন

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC