আন্তর্জাতিক স্তরে সোনা জিতে চমক আশিতে পা দিতে চলা বৃদ্ধার

কালনার এই বৃদ্ধা অনিমা দেবীর সঙ্গে হাঁটা এবং দৌড়াতে গেলে অনেক যুবকেরই যে দম হালকা হয়ে যাবে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় একটি গান আছে সেটি হল, ‘কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আশি।’ না, এই ঠাকুমার বয়স এখনও আশি পেরায়নি। আর কিছুদিন পরই তিনি আশির ঘরে ঢুকে  যাবেন। বয়স বাড়লেও মনে প্রাণে তিনি এখনও পুরোপুরি যুবতী। কালনার এই বৃদ্ধা অনিমা দেবীর সঙ্গে হাঁটা এবং দৌড়াতে গেলে অনেক যুবকেরই যে দম হালকা হয়ে যাবে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। তাঁর ফিটনেস এবং মানসিক জোরের কাছে হার মানে বয়স। বয়স হল তাঁর কাছে শুধুমাত্র একটা সংখ্যা মাত্র। সদ্য আন্তর্জাতিক স্তরে সোনা জিতে সেটা প্রমাণ করে দিলেন অনিমা তালুকদার। 

হাঁটা এবং দৌড় প্রতিযোগিতায় অংশ নেবেন বলে উড়ে গিয়েছিলেন সূদূর সিঙ্গাপুরে। গত শনি এবং রবিবার সেখানে বসেছিল আন্তর্জাতিক মাস্টার্স ট্রাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপের আসর। আর ওই প্রতিযোগিতায় হাঁটা এবং দৌড়  বিভাগে স্বর্ণ পদক জিতে নেন পূর্ব বর্ধমানের কালনা জেলার এই বাসিন্দা। তাঁর সাফল্যে মেতেছে গোটা এলাকা। 

এর আগে চলতি বছরের ২৭ এপ্রিল চেন্নাইতে বয়স্ক মহিলা বিভাগে হাঁটা প্রতিযোগিতায় রুপো জিতে ছিলেন অনিমা দেবী। আর তারপরই তাঁর সামনে খুলে যায় সিঙ্গাপুরে যাওয়ার দরজা। আপ সেখানেও সোনা জিতে বাজিমাত করেন তিনি। জানা গিয়েছে, একদা শিক্ষকতা করতেন তিনি। বর্তমানে কালনাতে একাই থাকেন। তাঁর একমাত্র ছেলে কলকাতা মেডিকেল কলেজের অধ্যাপক। এই বয়সে এসে মায়ের সাফল্যতে ছেলেও খুবই খুশি। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের