কোপা আমেরিকায় প্রথমবার দেখা যাবে মহিলা রেফারিকে

Share:

নিজস্ব প্রতিনিধি : এবারের কোপা আমেরিকায় প্রথমবার দেখা যাবে মহিলা অফিশিয়ালকে। আগামী ২০ জুন থেকে মার্কিন য়ুক্তরাষ্ট্রে শুরু হবে ঐতিহ্যপ্রাচীন কোপা আমেরিকা। এবার সেই প্রতিযোগিতায় মহিলারা রেফারির দায়িত্ব পালন করবেন।

এবারে কোপা আমেরিকায় রেফারির দায়িত্ব পালন করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের মারিয়া ভিক্টোরিয়া পেনসো ও ব্রাজিলের এদিনা আলভেজ। পেনসো ২০২৩ সালের মহিলা বিশ্বকাপের ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেছিলেন। অন্যদিকে এদিনা আলভেজ ২০১৯ ও ২০২৩ সালের মহিলা বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করেছেন। পাশাপাশি ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ফিফা টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে আলভেজের।

রেফারি ছাড়াও সহকারী রেফারির ভূমিকাতেও দেখা যাবে মহিলাদের। পাঁচ জন মহিলাকে সহকারী রেফারির ভূমিকায় দেখা যাবে। এই পাঁচ জন হলেন ব্রাজিলের নেউজা, কলম্বিয়ার মেরি ব্লাঙ্কো, ভেনিজুয়েলার মিগদালিয়া রডরিগেজ, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রুক মায়ো ও ক্যাথরিন নেসবিট। ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি হিসাবেও একজন মহিলাকে দেখা যাবে এই প্রতিযোগিতায়। ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি হিসাবে নিকারাগুয়ার তাতিয়ানা গুজমান দায়িত্ব পেয়েছেন। জানা গিয়েছে, মহিলা-পুরুষ মিলিয়ে মোট ১০১ জন রেফারিকে খেলানো হবে।

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

বারাণসীর বাঙালিটোলায় গড়ে উঠছে ‘পশ্চিমবঙ্গ ভবন’, সংস্কার হবে ঐতিহ্যবাহী কালী মন্দিরের

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার বিরাট ওষুধ কারখানা, মৃত ১

‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

গর্তেভরা রাস্তায় চাকা আটকে উলটে গেল টোটো, হাওড়ায় বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু

বাড়িতেই বানিয়ে ফেলুন নরম-রসালো মালাই গোলাপ জামুন, রইল রেসিপি

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি