আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইংল্যান্ডকে হারিয়ে মহিলা বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

নিজস্ব প্রতিনিধি: ঘরের মাঠে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে মহিলাদের টি টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। কার্যত শেষের দিকে ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারতে হয়েছে হেদার নাইট বাহিনীকে।

শুক্রবার নিউল্যান্ডস স্টেডিয়ামে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক সুনে লাস। শুরু থেকেই ইংল্যান্ডের বোলারদের নির্দয়ভাবে মারতে শুরু করেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার লরা উলভার্ডাট ও তাজমিন ব্রিটস। ৮২ বল খেলে ৯৬ রান যোগ করেন দুজনে। অর্ধশতরান করার পরেই সোফি একলেস্টোনের বলে চার্লি ডিনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লরা (৪৪ বলে ৫৩)। এর পরে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান তাজমিন ও মেরিজান্নে   কাফ। দুনে দ্বিতীয় উইকেটে ৪৬ রান যোগ করেন। ব্রিটসকে (৫৫ বলে ৬৮) ফেরান লউরেন বেল। ব্রিটসের পরে দ্রুত ফেরেন ট্রাইঅন ও ডি’ক্লার্কে। প্রথমজন করেছেন তিন রান ও দ্বিতীয় জন শূন্য রান। পর পর তিন উইকেট হারালেও মারিজান্নে কাফের ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৬৪ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। শেষ পর্যন্ত ১৩ বলে ২৭ রানে অপরাজিত থাকেন কাফে। আর অধিনায়ক সুনে লাস চার বলে তিন রানে অপরাজিত থাকেন।

জয়ের জন্য ১৬৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামা ইংল্যান্ডের শুরুটা খারাপ হয়নি। উদ্বোধনী জুটিতে সংগ্রহ হয় ৫৩ রান। সোফিয়া ডাঙ্কলেকে (১৬ বলে ২৮) ফিরিয়ে দিয়ে জুটি ভাঙেন শবনিম ইসমাইল। একই ওভারে এক বল বাদে শূন্য রানে অ্যালিস ক্যাপসেকেও সাজঘরে ফিরিয়ে দেন। এর পরে তৃতীয় উইকেটে জুটি বেঁধে বিপদ সামলানোর চেষ্টা করেন ডান্নি ওয়ায়েত ও নাট স্কিভার ব্রান্ট। একাদশ ওভারে বল করতে এসে ডান্নিকে (৩০ বলে ৩৪ রান) ফেরান আয়াবোঙ্গা কাখা। ৮৫ রানে তিন উইকেট হারানো দলকে বিপদ থেকে টেনে তুলতে পরিত্রাতা হিসেবে আবির্ভূত হন ব্রান্ট ও অধিনায়ক হেদার নাইট। ৩৫ বলে ৪৭ রান যোগ করার পরে ব্রান্টকে (৩৪ বলে ৪০) সাজঘরে ফিরিয়ে ইংল্যান্ড শিবিরকে ধাক্কা দেন ডি ক্লার্কে। আর তার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং। ২০ ওভারে আট উইকেটে ১৫৮ রানে তুলতে সক্ষম হয় নাইট বাহিনী।

Published by:

Share Link:

More Releted News:

জলে গেল রিকেলটনের সেঞ্চুরি, হেড-ক্লাসেনের দাপটে মুম্বইকে ৬ উইকেটে হারাল হায়দরাবাদ

রিকেলটনের বিধ্বংসী শতরানের দৌলতে হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল মুম্বই

ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে ইউনূস সরকারকে বিঁধলেন সাকিব

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

নিয়ম ভেঙে সাজঘরে ধূমপান! বিতর্কে রিয়ান পরাগ, শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক

​এক ম্যাচেই ৯ গোলের রেকর্ড, বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে পিএসজি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ