সোনা জয়ের স্বপ্ন অধরা, বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিলেন নীরজ চোপড়া

Share:

নিজস্ব প্রতিনিধি, টোকিও: এবারেও পারলেন না ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথেলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে চতুর্থ থ্রোয়ের পরেই ছিটকে যান টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ। আট নম্বরে থাকার কারণেই বাদ পড়েন তিনি। আগেই হতাশ করেছিলেন প্যারিস অলিম্পিক্সে সোনা জয়ী পাকিস্তানের আরশাদ নাদিম।

গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) ফাইনালে পৌঁছনোর লড়াইয়ে প্রথম থ্রোয়েই বাজিমাত করেছিলেন নীরজ। ৮৪৮৫ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিলেন। ফলে ভারতীয় সমর্থকরা আশাবাদী ছিলেন, ফাইনালে চমক দেখাবেন সোনার ছেলে নীরজ। কিন্তু দিনটা ছিলনা গত বার বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড়ের। প্রথম থ্রোয়ে ৮৩.৬৫ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন নীরজ। ফাইনালে অংশ নেওয়া ১২ জন খেলোয়াড়ের মধ্যে তৃতীয়স্থান দখল করেন। দ্বিতীয় থ্রোয়ে অবশ্য খানিকটা উন্নতি করেন নীরজ। ৮৪.০৩ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন। তৃতীয় থ্রোয়ে ফাউল করেন। আর চতুর্থ থ্রোয়ে আরও খারাপ ফল করেন। ৮২.৮৬ মিটার দূরে ছোড়েন। কিন্তু ফাইনালের চূরান্ত রাউন্ডে উঠতে পারেননি।

নীরজ হতশ্রী পারফরম্যান্স করলেও আর এক ভারতীয় শচিন যাদব খানিকটা আশা জাগিয়েছিলেন। প্রথম থ্রোয়ে তিনি ৮৬.২৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে দ্বিতীয়স্থানে ছিলেন। কিন্তু দ্বিতীয় থ্রোয়ে ফাউল করায় এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে চলে যান। তবে তৃতীয় থ্রোয়ে ফের নিজের সেরা রেকর্ড ভাঙেন শচিন। তৃতীয় থ্রোয়ে ৮৫.৭১ মিটার ছোড়েন। যদিও চতুর্থ থ্রোয়ের পর চতুর্থস্থানে থেকে বিদায় নিতে হয় তাঁকে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে জ্যাভেলিন থেকে খালি হাতে ফিরতে হল ভারতীয়দের।

৪০ কোটির বিনিময়ে দলবদল, মহুয়ার মন্তব্যের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকলি-শতাব্দীরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি