Boxing: তৃতীয়লিঙ্গরাও অংশ নেবেন বক্সিং প্রতিযোগিতায়

ঘোষণা বিশ্ব বক্সিং কাউন্সিলের সভাপতির

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  তৃতীয় লিঙ্গদের জন্য খুলে দেওয়া হল বক্সিং প্রতিযোগিতার দরজা। আগামী বছর থেকে তাদের জন্য থাকবে ক্যাটাগরি। বিশ্ব বক্সিং কাউন্সিলের সভাপতি মৌরিসিও সুলেইমান সাংবাদিক সম্মেলন করে এই খবর দিয়েছেন। কেন তাদের জন্য প্রতিযোগিতার দরজা খুলে দেওয়া হল, তার কারণ জানাতে গিয়ে বিশ্ব বক্সিং কাউন্সিলের সভাপতি জানিয়েছেন, প্রথমত তৃতীয় লিঙ্গরা বহু বিশ্বে স্বীকৃতি। আর পাঁচজন নাগরিক সংবিধান প্রদত্ত যে সব অধিকার পেয়ে থাকেন, তৃতীয় লিঙ্গরাও পেয়ে থাকেন সেই অধিকার। তাছাড়া বক্সিং প্রতিযোগিতায় পুরুষদের পাশাপাশি মহিলারাও অংশগ্রহণ করে থাকেন। বহু ক্ষেত্রে দেখা গিয়েছে ট্রান্সজেন্ডারা সমাজের মোড়লদের রক্তচক্ষু উপেক্ষা করে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। এবার তারা যাতে খেলাধুলোর জগতে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে, সে কারণে ট্রান্সজেন্ডারদের জন্য খুলে দেওয়া হল বক্সিং প্রতিযোগিতার দরজা।

তবে এ ক্ষেত্রে জন্মের শংসাপত্র দেখাতে হবে। যারা ট্রান্সজেন্ডার, তারা খেলবে একজন ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে। সংশ্লিষ্ট প্রতিযোগী কোনওভাবেই সিজজেন্ডারের বিরুদ্ধে রিংয়ে নামতে পারবেন না। বিশ্ব বক্সিং কাউন্সিলের সভাপতি জানিয়েছে, আগামী বছর থেকেই তারা আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। খেলা কীভাবে হবে, কী কী শর্ত থাকবে, সব কিছুই জানিয়ে দেওয়া হবে। 

এই সিদ্ধান্ত যে ব্যতিক্রমী, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ, ক্রীড়াক্ষেত্রে এখনও পর্যন্ত শুধুমাত্র পুরুষ এবং মহিলারাই অংশ নিয়ে থাকেন। আগামীদিনে বক্সিং রিংয়ে দেখা যাবে তৃতীয়লিঙ্গদেরও।

আরও পড়ুন কমনওয়েলথ গেমসে ফিরছে শুটিং, অন্তর্ভুক্ত গলফ, বাদ কুস্তি-তিরন্দাজি

সোনাঝুরির জঙ্গলে টুলু মণ্ডলের বিলাসবহুল বাগানবাড়ির খোঁজ! তল্লাশিতে আটক ৩

বহিরাগতদের এনে পঞ্চায়েতে আস্থা ভোটে অশান্তির চেষ্টা তৃণমূলের, অভিযোগ বিজেপির

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

গরু পাচার মামলা: পলাতক তৃণমূল নেতা বিনয় মিশ্রকে দেশে ফেরাতে তৎপর সিবিআই

‘যে কোনও মুহূর্তে মৃত্যুর জন্যে আমি প্রস্তুত’, কনসার্টে কান্নায় ভেঙে পড়লেন গায়ক লাকি আলি

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা

রক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত