নেদারল্যান্ডসকে ৩০৯ রানে হারিয়ে রেকর্ড অস্ট্রেলিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বুধবার ব্যাট করতে নেমে বিশ্বকাপের ইতিহাসে দ্রুত শতরানের রেকর্ড গড়েছিলেন অজি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। আর বল করতে নেমে অ্যাডাম জাম্পার ঘূর্ণিতে নাকানিচোবানি খেয়ে ৯০ রানেই গুটিয়ে গেলেন ডাচরা। ৩০৯ রানে জিতে বিশ্বকাপে সবচেয়ে বেশি রানে জয়ের রেকর্ড গড়লেন প্যাট কামিন্সরা। অল্পের জন্য একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড (৩১৭ রানে ভারতের জয়) হাতছাড়া হয়েছে ক্যাঙ্গারুদের।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে রানের পাহাড় গড়েছিল অস্ট্রেলিয়া। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান তুলেছিল কামিংস বাহিনী। ওই পাহাড় প্রমাণ রান তাড়া করা যে নেদারল্যান্ডসের পক্ষে সম্ভব হবে না তা সবাই জানতেন। কিন্তু দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটন ঘটানো স্কট এডওয়ার্ডসের ছেলেরা বুক চিতিয়ে কতটা লড়তে পারেন সে দিকে নজর ছিল সবার। কিন্তু রানের পাহাড়ে চাপা পড়ে গেল ডাচরা। ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায় নেদারল্যান্ডস। ম্যাক্স ও’ডাউডকে (৬) ফিরিয়ে প্রথম ধাক্কা দেন মিচেল স্টার্ক। ওই ধাক্কা আর সামলাতে পারেনি ডাচ বাহিনী। দলের স্কোর বোর্ডে ৫০ রান যোগ হতে না হতেই ফিরে যান বিক্রমজিত সিংহ (২৫) ও কলিন অ্যাকারম্যান (১০)।

আগের ম্যাচে বুক চিতিয়ে লড়াই করা সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ১১ রান করে ফেরেন। অধিনায়ক তেজা নিদামানারু ও অধিনায়ক স্কট ওয়ার্ডস প্রতিরোধ গড়ার একটা চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু ১৮তম ওভারে বল করতে এসে নিদামানারুকে (১৪) ফিরিয়ে দিয়ে জুটি ভাঙেন মিচেল মার্শ। তার পরেই বল হাতে ভেল্কি দেখান অ্যাডাম জাম্পা। ১৯ তম ওভারে জোড়া ধাক্কা দেন ডাচ শিবিরে। পর পর দুই বলে ফিরিয়ে দেন লোগান ভ্যান বিক (০) ও রোলফ ভ্যান ডার মারউইকে (০)। ২১ তম ওভারে ফের জোড়া ধাক্কা দেন। পঞ্চম ও ষষ্ঠ বলে পর পর ফিরিয়ে দেন আরিয়ান দত্ত (১) ও পল ভ্যান মেকেরেনকে (০)। ২১ ওভারে ৯০ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস। তিন ওভার হাত ঘুরিয়ে মাত্র ৮ রান খরচ করে চার উইকেট শিকার করেছেন জাম্পা।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই