টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: বিশ্বকাপের মহাযুদ্ধে আজ রবিবার লখনউয়ের একানা স্পোর্টস সিটিতে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দুই দলই আগের ম্যাচের প্রথম একাদশে কোনও পরিবর্তন করেনি।

লখনউয়ের একানা স্পোর্টস সিটিতে এখনও পর্যন্ত বিশ্বকাপের তিনটি ম্যাচ হয়েছে। যদিও ভারত প্রথম ম্যাচ খেলছে। তিন ম্যাচেই দেখা গিয়েছে পেসারদের তুলনায় স্পিনাররা কার্যকরী ভূমিকা নিয়েছেন। স্পিনাররা যেখানে ওভার পিছু গড়ে ৪.৭৯ রান দিয়েছেন, সেখানে পেসাররা গড়ে ওভার পিছু খরচ করেছেন ৫.৬৩ রান। তবুও ইংল্যান্ডের বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম একাদশে সুযোগ দেয়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

আজকের ম্যাচ ইংল্যান্ডের কাছে অস্তিত্ব রক্ষার ম্যাচ। হারলেই কার্যত বিশ্বকাপের আসর থেকে ছুটি হয়ে যাবে গতবারের চ্যাম্পিয়নদের। আর সেই সঙ্গে এক লজ্জাজনক ইতিহাসের সঙ্গে জড়িয়ে যাবেন জস বাটলাররা। বিশ্বকাপের ইতিহাস বলছে, এখনও পর্যন্ত মাত্র দুটি দলই চ্যাম্পিয়ন হওয়ার পরের বার নক আউট রাউন্ডে উঠতে ব্যর্থ হয়েছে। ১৯৯২ সালে চ্যাম্পিয়ন হওয়ার পরে ১৯৯৬ সালে গ্রুপ লিগ থেকেই বিদায় নিতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। আর ১৯৯৯ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ২০০৩ সালে নক আউট রাউন্ডে পৌঁছতে পারেনি।

ভারতের প্রথম একাদশ:  রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি ও কুলদীপ যাদব।

ইংল্যান্ডের প্রথম একাদশ: জনি বেয়ারস্টো, ডাভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, মইন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ ও মার্ক উড।

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

পুরুলিয়ার পর্যটনকে চাঙ্গা করতে স্টেকহোল্ডারদের জেলা সম্মেলন, উপস্থিত পর্যটনমন্ত্রী

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের