বাঁচা-মরার লড়াইয়ে আজ মুখোমুখি ইংল্যান্ড-শ্রীলঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: চলতি বিশ্বকাপে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও প্রাক্তন চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার অবস্থা বেহাল। দুই দলই চারটি করে ম্যাচ খেলে মাত্র ২ পয়েন্ট পেয়েছে। তবে রানরেটের নিরিখে শ্রীলঙ্কার চেয়ে সামান্য এগিয়ে থাকার সুবাদে পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। শেষ চারে ওঠার সুযোগ জিইয়ে রাখতে আজ বৃহস্পতিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। কার্যত জস বাটলার ও কুশল মেন্ডিজদের কাছে আজকের ম্যাচ অনেকটাই বাঁচা-মরার লড়াই।

দুই দলই চোট সমস্যায় জর্জরিত। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস চোট সারিয়ে আগের ম্যাচে খেললেও যে পুরোপুরি ফিট নন আফগানিস্তানের বিরুদ্ধে গত ম্যাচেই তা বোঝা গিয়েছে। দলের অন্যতম পেসার জোফ্রা আর্চারও খেলার মতো পরিস্থিতিতে নেই। ইংল্যান্ডের মতো শ্রীলঙ্কাও চোট আঘাতে জর্জরিত। অধিনায়ক দাসুন শনাকা শেষ দুটি ম্যাচে খেলতে পারেননি। মঙ্গলবার বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন মাথিসা পাথিরানাও। ফলে আজকের বাঁচা-মরার লড়াইয়ে প্রথম একাদশ বাঁচতে গিয়ে খানিকটা হিমশিম খাচ্ছে দুই দলের টিম ম্যানেজমেন্ট।

এখনও পর্যন্ত একদিনের ম্যাচে মুখোমুখি সাক্ষাতে দুই দলের মধ্যে জোরদার টক্কর হয়েছে। মোট ৭৮টি ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। তার মধ্যে ৩৮টি ম্যাচ জিতেছে ইংলিশরা। ৩৬টি ম্যাচে জয় পেয়েছে লঙ্কা বাহিনী। একটি ম্যাচ টাই হয়েছে এবং তিনটি ম্যাচে কোনও নিষ্পত্তি হয়নি। বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত দুই দল ১১ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৬ বার জিতেছে ইংল্যান্ড। আর ৫ বার জিতেছে শ্রীলঙ্কা। ১৯৮৩ সালের বিশ্বকাপে প্রথম মুখোমুখি হয়েছিল দুই দল। দু’বার দেখা হয়েছিল। দু’বারই জিতেছিল ইংল্যান্ড। তবে ১৯৯৯ সালের পরে বিশ্বকাপে কখনও শ্রীলঙ্কাকে হারাতে পারেননি জস বাটলাররা। ২০০৭,২০১১, ২০১৫ ও ২০১৯ সালে ইংল্যান্ডকে হারিয়েছিল শ্রীলঙ্কা। আজকের ম্যাচে জিতলে ২৪ বছর বাদে বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কাকে হারানোর স্বাদ পাবেন জস বাটলার-হ্যারি ব্রুকরা।

অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসায় নয়া দিগন্ত, বেঁচে থাকার সময় দ্বিগুণ করতে পারে নতুন ওষুধ

রবিনা টন্ডনের মায়ের ২৫ লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার বাড়ির পরিচারিকা

ঘরেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই, ৭ টিপস জানলে বদলে যাবে স্বাদ

আইফেল টাওয়ারে শাড়ি পরে র‍্যাম্প ওয়াক ভারতীয় মহিলাদের, ভাইরাল ভিডিও

১৫ বছর পর নিখোঁজ মা’কে খুঁজে পেল সন্তানরা, ছেলের কাণ্ড চোখে জল আনবে

সিবিএসই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এনটিএ পোর্টাল নিয়ে বড় প্রশ্ন

আসানসোলে ত্রিপল কেলেঙ্কারিতে ধৃত তৃণমূল কাউন্সিলর

সফট ড্রিঙ্ক নয়, এবার পার্টিতে পরিবেশন করুন এই ৩ দারুণ মকটেল

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

বন্দে ভারতে চড়ে ব্রিটিশ পরিবার কেন এত মুগ্ধ? ভাইরাল ভিডিওতে উঠে এল আসল কারণ

ত্বিশা শর্মা হত্যা মামলার প্রধান সাক্ষীর উপর হামলা চালাল অভিযুক্ত স্বামী সমর্থ সিংহের বন্ধুরা

বাড়ি থেকে উদ্ধার তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ