আফগানদের বিরুদ্ধে ২৮৮ রান তুলল নিউজিল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: এক রানে তিন উইকেট হারিয়েও গ্লেন ফিলিপস ও অধিনায়ক টম লাথামের চওড়া ব্যাটের সুবাদে আফগানিস্তানের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে হাশমাতুল্লাহ শাহিদিদের বিরুদ্ধে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান তুলল কিউইরা।  

বুধবার এম চিদম্বরম স্টেডিয়ামে টসে জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান আফগান অধিনায়ক। আগের ম্যাচেই বিশ্বকাপে অঘটন ঘটিয়ে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিলেন মহম্মদ নবি-রশিদ খানরা। তাই এদিন দেখেশুনেই খেলতে শুরু করেন দুই কিউই ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়ং। কিন্তু সপ্তম ওভারেই কনওয়েকে (২০) ফিরিয়ে নিউজিল্যান্ডকে জোর ধাক্কা দেন মুজিব উর রহমান।  দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র ওই বিপর্যয় সামাল দেন। দুজনে জুটি বেঁধে ৭৯ রান করেন। ২০তম ওভারে বল করতে এসে ফের কিউই শিবিরে জোড়া ধাক্কা দেন আজমাতুল্লাহ ওমরজাই। প্রথমে ফেরান রবীন্দ্রকে (৩২)। শেষ বলে ফিরিয়ে দেন ইয়ংকে (৫৪)। সেই জোড়া ধাক্কা সামাল দেওয়ার আগেই ডারিল মিচেলকে (১) ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় আফগানরা।

বিপর্যয় থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম ও গ্লেন ফিলিপস। আফগান স্পিনারদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেন। দুজনেই অর্ধশতরান পূর্ণ করেন। দলকে ২৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ২৫ ওভারের বেশি ব্যাটিং করে ম্যাচের রং বদলেও দিতে সক্ষম হন। জুটি বেঁধে ১৪৪ যোগ করেন। শেষ পর্যন্ত ৪৭ তম ওভারে বল করতে এসে ভেল্কি দেখান নাভিন উল হক। প্রথম বলে ফিলিপসকে (৭১) সাজঘরে ফিরিয়ে দিয়ে জুটি ভাঙেন। এক বল বাদে ফিরিয়ে দেন কিউই অধিনায়ক টম লাথামকে (৬৮)। শেষের দিকে সপ্তম উইকেটে জুটি বেঁধে ১৫ বলে ৩৩ রান তুলে দলকে ২৮৮ রানে পৌঁছে দেন মার্ক চ্যাপমান ও মিচেল সান্তনার। চ্যাপমান ১২ বলে ২৫ এবং সান্তনার ৫ বলে ৭ রানে অপরাজিত থাকেন। আফগানদের পক্ষে নাভিন উল হক ও আজমাতুল্লাহ ওমরজাই দুটি করে উইকেট নিয়েছেন। বাকি দুটি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন রশিদ খান ও মুজিব উর রহমান।

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ