ইংল্যান্ডকে বধ করে ফের শীর্ষে রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: অল্প রানের পুঁজি নিয়েও ইংল্যান্ডকে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। জস বাটলারদের বিরুদ্ধে ১০০ রানে জিতে টানা ছয় ম্যাচে জয়ের সুবাদে ফের দক্ষিণ আফ্রিকাকে হঠিয়ে শীর্ষ স্থানে উঠে এলো রাহুল দ্রাবিড়ের ছেলেরা। প্রথমার্ধে ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেলেছিলেন অধিনায়ক রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। আর দ্বিতীয়ার্ধে বল হাতে ইংল্যান্ডের ব্যাটিং মেরুদণ্ড গুঁড়িয়ে দিলেন যশপ্রীত বুমরা-মহম্মদ শামিরা।

রবিবার ছুটির দিনে লখনউয়ের একানা স্পোর্টস সিটিতে ভারতের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে খেলতে নেমেছিল গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রথমে রোহিতদের ব্যাট করতে পাঠিয়ে ২২৯ রানে বেঁধে রেখেছিলেন ইংলিশ বোলাররা। জেতার জন্য জস বাটলারদের প্রয়োজন ছিল ২৩০ রান। লক্ষ্য খুব একটা কঠিন ছিল না। কিন্তু গতবারের চ্যাম্পিয়নদের চলতি বিশ্বকাপে ম্যাচ হারতে হারতে মনোবল এতটাই তলানিতে গিয়ে ঠেকেছে যে সামান্য রান তাড়া করতে নেমে যশপ্রীত বুমরা-মহম্মদ শামিদের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করলেন। পঞ্চম ওভারে বল করতে এসে পর পর দুই বলে ডাভিড মালান (১৬) ও জো রুটকে (০) ফিরিয়ে যে ধাক্কা দিয়েছিলেন সেই ধাক্কা গোটা ম্যাচে আর কাটিয়ে উঠতে পারলেন না গতবারের চ্যাম্পিয়নরা। পর পর ফিরে গেলেন বেন স্টোকস (০), জনি বেয়ারস্টো (১৪) জস বাটলাররা (১০)। ৫২ রানে ৫ ব্যাটারকে হারিয়ে যে চরম বিপদের মুখে পড়েছিল ইংলিশরা, সেই বিপদ থেকে দলকে উদ্ধারের জন্য কেউই পরিত্রাতা হয়ে উঠতে পারলেন না।

ষষ্ঠ উইকেটে মইন আলি ও লিয়াম লিভিংস্টোন খানিকটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন মাত্র। কিন্তু ততক্ষণে ক্ষুধার্ত সিংহ হয়ে উঠেছিলেন মহম্মদ শামি-রবীন্দ্র জাদেজা-কুলদীপ যাদবরা। ইংলিশদের অন্যতম ভরসা মইন আলিকে (১৫) ফিরিয়ে ফের ধাক্কা দেন শামি। অকারণে রবীন্দ্র জাদেজার বল এগিয়ে মারতে গিয়ে স্ট্যাম্পিং হয়ে ফেরেন ক্রিস ওকস (১০)। পরের ওভারে লিয়াম লিভিংসটোনকে (২৭) ফিরিয়ে ইংল্যান্ডকে জোর ধাক্কা দেন কুলদীপ যাদব। ডেভিড উইলি ও আদিল রশিদ শুধু ভারতের জয়ের ব্যবদান কমানোর একটা চেষ্টা চালান। ৩৪ ওভারে রশিদকে ফিরিয়ে ফের ধাক্কা দেন শামি। পরের ওভারেই মার্ক উডকে (০) সাজঘরে ফিরিয়ে ইংল্যান্ডের ইনিংস ১২৯ রানে মুড়িয়ে দেন বুমরা।

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ