ফুটবল বিশ্বকাপজয়ী দল প্রাইজ মানি পাবে ৪৫১ কোটি, বাকি দলগুলির ভাগ্যে কত?

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের পুরস্কার মূল্য ৫০ শতাংশ বৃদ্ধি করল ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানয়েছে নতুন বছরে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর পুরস্কার মূল্য একলাফে ৫০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ বিশ্বকাপ জয়ী দল পাবে ৫০ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫১ কোটি টাকা।

বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৫ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০০ কোটি টাকা। এ ছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৪৮টি দেশের মধ্যে মোট ৭২ কোটি ৭০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ৮৬১ কোটি টাকা ভাগ করে দেওয়া হবে। প্রাইজমানির ক্ষেত্রে পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হবে ৬৫ কোটি ৫০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৯৮৪ কোটি টাকা। বাকি প্রায় ৭ কোটি ২০ লাখ ডলার খরচ করা হবে প্রতিটি অংশগ্রহণকারী দলকে ১৫ লাখ ডলার করে প্রদানের জন্য, যা তাদের প্রস্তুতিমূলক কাজ (যেমন ভ্রমণ, ট্রেনিং ক্যাম্প এবং লজিস্টিকস) সম্পন্ন করতে সহায়তা করবে।

এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপে কে কত টাকা পাবে 

বিজয়ী দল – ৫ কোটি ডলার 

রানার্স আপ দল – ৩ কোটি ৩০ লাখ ডলার 

তৃতীয় স্থানাধিকারী – ২ কোটি ৯০ লাখ ডলার 

চতুর্থ স্থানাধিকারী – ২ কোটি ৭০ লাখ ডলার 

৫ম-৮ম স্থানাধিকারী-  ১ কোটি ৯০ লাখ ডলার  

৯ম-১৬ম স্থানাধিকারী-  ১ কোটি ৫০ লাখ ডলার 

১৭ম-৩২ম স্থানাধিকারী – ১ কোটি ১০ লাখ ডলার 

৩৩ম-৪৮তম স্থানাধিকারী – ৯০ লাখ ডলার 

মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হতে চলা টুর্নামেন্টে টিকিটের দাম নিয়ে ব্যাপক জনরোষের কয়েকদিন পর এই খবরটি জানানো হয়েছে। ফিফা চলতি সপ্তাহে অংশগ্রহণকারী দেশগুলির ভক্তদের জন্য সীমিত সংখ্যক ছাড়ে টিকিট বিক্রির কথা ঘোষণা করেছে। ফুটবল ভক্তদের জন্য ফিফার ওয়েবসাইটে কাউন্টডাউন ঘড়ি দেখানো হয়েছে। ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি ২০২৬ সালের ১১ জুন, মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এই প্রসঙ্গে উল্লেখ্য, ২০২২ সালে কাতারে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। প্রাইজমানি হিসেবে পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। ২০১৮ বিশ্বকাপ জেতার পর ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ৮০ লাখ ডলার। ১৯৮২ সাল থেকে ফিফা বিশ্বকাপের প্রাইজমানি প্রকাশ করছে। ১৯৮২ সালে ইতালি বিশ্বকাপ জিতে ২২ লাখ ডলার পুরস্কার পেয়েছিল।

হার্ট অ্যাটাকের সময় বাড়িতে একা? নিজেকে সামলাতে মাথায় রাখুন এই ৪ পদ্ধতি

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

ডেডলাইন শেষ, স্পিকারের নোটিসের জবাব দিতে আরও ৪ সপ্তাহ সময় চাইছেন সুদীপ-কাকলিরা

সুখবর! পুজো পরেই অ্যাকাউন্টে ঢুকবে আবাসের ৬০ হাজার টাকা, পাবেন ৩০ লক্ষ পরিবার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

আপনার টুথপেস্ট নিরামিষ না আমিষ? একাধিক পণ্যের প্যাকেটে প্রতীক ব্যবহারের নির্দেশ কেন্দ্রের

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪

১২৫ বছর বয়সে ‘সবচেয়ে প্রবীণ’ ভোটার পেলেন SIR-এর নোটিস

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাতের

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী