চলতি বছরে আয়ের নিরিখে মেসি-ইয়ামালকে টেক্কা রোনাল্ডোর, কত আয় সিআর সেভেনের?

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বুড়ো হাড়ে ভেল্কি’ দেখিয়ে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মাঠের ভিতরেও, মাঠের বাইরেও ভেল্কি দেখিয়ে চলেছেন ৪০ বছর বয়সী পর্তুগিজ তারকা ফুটবলার। চলতি বছরে আয়ের নিরিখে লিওনেল মেসি-লামিনে ইয়ামালদের মতো ফুটবলারদের টেক্কা দিয়েছেন। চলতি বছরে তাঁর আয়ের পরিমাণ ২৮ কোটি মার্কিন ডলার। তার মধ্যে সৌদি আরবের ক্লাব আল নাসর থেকে পারিশ্রমিক পাচ্ছেন ২৩ কোটি ডলার আর বিভিন্ন বহুজাতিক সংস্থার জার্সি ও লোগো ব্যবহারের জন্য পাচ্ছেন ৫ কোটি ডলার। এ নিয়ে টানা ছয় বছর সর্বোচ্চ আয়কারী ফুটবলারের সিংহাসন ধরে রাখলেন সিআর সেভেন।

কয়েকদিন আগেই ইতিহাস গড়ে বিলিওনিয়ার ফুটবলারের তকমা পেয়েছিলেন রোনাল্ডো। এবার আর এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ফোর্বস’-এর তালিকা অনুযায়ী বিশ্বের পেশাদার ফুটবলারদের মধ্যে চলতি বছরে আয়ের নিরিখে শীর্ষ স্থানে রয়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার। সৌদি আরবের আল নাসর থেকে পারিশ্রমিক তো পাচ্ছেনই, উপরন্তু নাইকি, বিনান্স, হারবালাইফসহ নানা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি থেকে আরও ৫ কোটি ডলার পাবেন।

‘ফোর্বস’ এর তথ্য অনুযায়ী, চলতি বছর বিশ্বের সেরা উপার্জনকারী ১০ ফুটবলারের সম্মিলিত আয় ৯৪ কোটি ৫০ লাখ ডলার। তার মধ্যে একা রোনাল্ডোর আয় ২৮ কোটি ডলার। তালিকায় দ্বিতীয়স্থানে থাকা বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির আয় ১৩ কোটি ডলার। তিন নম্বরে রয়েছেন ফরাসি তারকা ফুটবলার করিম বেনজামা। চলতি বছরে তাঁর আয়ের পরিমাণ ১০ কোটি ৪০ লাখ ডলার। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে কিলিয়ান এমবাপে ও আর্লিং হল্যান্ড। ফরাসি ও নরওয়ের দুই তারকা ফুটবলারের আয়ের পরিমাণ ৯ কোটি ৫০ লাখ ও ৮ কোটি ডলার। রিয়াল মাদ্রিদ তথা ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের আয় ৬ কোটি ডলার। লিভারপুলের তারকা ফুটবলার মোহাম্মদ সালেহর আয় ৫ কোটি ৫০ লাখ। সেনেগাল তারকা ফুটবলার তথা আল নাসরের সাদিও মানে ৫ কোটি ৪০ লাখ ডলারের আয় নিয়ে অষ্টম স্থানে রয়েছেন। নবমস্থানে ঠাঁই করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম। তাঁর আয় ৪ কোটি ৪০ লাখ ডলার। স্পেনের তারকা ফুটবলার তথা বার্সেলোনার বিস্ময় প্রতিভা লামিনে ইয়ামালের আয় ৪ কোটি ৩০ লাখ ডলার।

মেসিদের নতুন হেড স্যার হচ্ছেন ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেস

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, বদলি ও অবসরে বাড়ল আর্থিক সুবিধা

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত

বিপদ কাটিয়ে নেপাল থেকে কলকাতা ফিরলেন সস্ত্রীক খরাজ মুখোপাধ্যায়

পড়াশোনা করিয়ে কনস্টেবল বানালেন স্বামী, চাকরি পেয়েই প্রেমিকের হাত ধরে পালালেন পুলিশ স্ত্রী

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের