এই মুহূর্তে




প্রকাশ্যে WPL 2026-এর সময়সূচী, প্রথম ম্যাচেই মুম্বই-বেঙ্গালুরু মুখোমুখি, রইল বিস্তারিত

নিজস্ব প্রতিনিধি: ২ নভেম্বর ইতিহাস রচনা করেছে ভারতের মহিলা ক্রিকেট দল। ৪৮ বছর পর আইসিসি মহিলা বিশ্বকাপ জিতেছে হরমনপ্রীত কৌর-স্মৃতি মান্ধানার ভারতীয় টিম। যা মেয়েদের খেলাধুলার উপর সমস্ত ত্যাবু ভেঙে দিয়েছে। ভারতের মহিলা ক্রিকেটকে আরও উন্নত করার উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ২০২৩ থেকে শুরু হয়েছে WPL অর্থাৎ ওম্যান প্রিমিয়াম লিগ। আগামী ৯ জানুয়ারী থেকে শুরু হচ্ছে WPL-এর চতুর্থ আসর। যা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ইতিমধ্যেই হয়ে গিয়েছে WPL-এর মহা নিলাম পর্ব। অবশেষে শনিবার (২৯ নভেম্বর) মহিলা প্রিমিয়ার লিগ ২০২৬-এর সময়সূচী প্রকাশ করল বিসিসিআই। এবছর WPL-এর সমস্ত ম্যাচ নভি মুম্বই এবং ভাদোদরায় অনুষ্ঠিত হবে। মরশুমের উদ্বোধনী খেলা নভি মুম্বইতে অনুষ্ঠিত হবে।

নভি মুম্বইয়ের স্টেডিয়ামে মোট ১১টি ম্যাচ খেলা হবে, যা চলবে ৯ জানুয়ারী থেকে ১৭ জানুয়ারী পর্যন্ত। এরপর লিগটি ভাদোদরায় স্থানান্তরিত হবে, যেখানে প্লে-অফ সহ বাকি ১১টি ম্যাচ খেলা হবে। ভাদোদরা পর্বের প্রথম ম্যাচটি হবে গুজরাত জায়ান্টস (জিজি) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। লিগের ম্যাচগুলি ১ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে, এরপর একদিনের বিরতি থাকবে। এলিমিনেটর ৩ ফেব্রুয়ারী এবং ফাইনাল ৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। টেবিলের শীর্ষস্থানীয় দল সরাসরি ফাইনালে উঠবে। আর এলিমিনেটরের ম্যাচগুলি টেবিলের দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী দলগুলির মধ্যে অনুষ্ঠিত হবে।

WPL-এ মুম্বই ইন্ডিয়ান্স সবচেয়ে সফল দল। কারণ এখনও পর্যন্ত তিন মরসুমে দুটিতে জিতেছে এই দল। সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একবার শিরোপা জিতেছে, এবং দিল্লি ক্যাপিটালস তিনটি মরসুমে রানার্সআপ হয়েছে। TBE গুজরাত জায়ান্টস এবং ইউপি ওয়ারিয়র্স (ইউপিডব্লিউ) এখনও ফাইনালে উঠতে পারেনি। WPL শেষ হওয়ার ১০ দিন পর ভারতীয় মহিলা দল অস্ট্রেলিয়া সফর করবে। এই সফর ১৫ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে। ভারতীয় মহিলা দল তাদের সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক এবং একটি টেস্ট ম্যাচ খেলবে।

এবার জেনে নিন WPL 2026 সময়সূচী

৯ জানুয়ারী: মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, নভি মুম্বাই
১০ জানুয়ারী: ইউপি ওয়ারিয়র্স বনাম গুজরাত জায়ান্টস, নভি মুম্বাই
১০ জানুয়ারী: মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস, নভি মুম্বাই
১১ জানুয়ারী: দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাত জায়ান্টস, নভি মুম্বাই
১২ জানুয়ারী: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম ইউপি ওয়ারিয়র্স, নভি মুম্বাই
১৩ জানুয়ারী: মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত জায়ান্টস, নভি মুম্বাই
১৪ জানুয়ারী: ইউপি ওয়ারিয়র্স বনাম দিল্লি ক্যাপিটালস, নভি মুম্বাই
১৫ জানুয়ারী: মুম্বই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্স, নভি মুম্বাই
১৬ জানুয়ারী: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাত জায়ান্টস, নভি মুম্বাই
১৭ জানুয়ারী: ইউপি ওয়ারিয়র্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স, নভি মুম্বাই
১৭ জানুয়ারী: দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, নভি মুম্বাই
১৯ জানুয়ারী: গুজরাত জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ভাদোদরা
২০ জানুয়ারী: দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, ভদোদরা
২২ জানুয়ারী: গুজরাত জায়ান্টস বনাম ইউপি ওয়ারিয়র্স, ভাদোদরা
২৪ জানুয়ারী: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস, ভাদোদরা
২৬ জানুয়ারী: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম মুম্বই ইন্ডিয়ান্স, ভাদোদরা
২৭ জানুয়ারী: গুজরাত জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস, ভাদোদরা
২৯ জানুয়ারী: ইউপি ওয়ারিয়র্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ভাদোদরা
৩০ জানুয়ারী: গুজরাত জায়ান্টস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, ভাদোদরা
১ ফেব্রুয়ারি: দিল্লি ক্যাপিটালস বনাম ইউপি ওয়ারিয়র্স, ভাদোদরা
৩ ফেব্রুয়ারি: এলিমিনেটর, ভাদোদরা
৫ ফেব্রুয়ারি: ফাইনাল, ভাদোদরা

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আইসিসি র‍্যাঙ্কিংয়ে রোহিত-কোহলির আধিপত্য, চমক দিলেন বুমরাহ-জাদেজা-বরুণ-অভিষেক

ডাক্তার হলেন আম্পায়ার, সিএবি’র ‘নিয়ম ভাঙা’ কীর্তি দেখে অবাক ক্রিকেট জগৎ

‘জীবন বদলে দিয়েছো’, সম্পর্কের কথা স্বীকার হার্দিকের, মাহিকা বললেন, ‘তোমার মতো আর কেউ নেই রাজা’

দলে সুযোগ না পেয়ে কোচকে বেধড়ক মার, পড়ল ২০ টি সেলাই, পলাতক অভিযুক্ত ৩ ক্রিকেটার

নো-বলে ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করেছেন বুমরাহ? টি-টোয়েন্টিতে আম্পায়ারের সিদ্ধান্তে উঠেছে প্রশ্ন, জানুন ক্রিকেট বুকের নিয়ম

মেসির ভারত সফরঃ মুম্বইতে টাইগার, জনের সঙ্গে র‍্যাম্পে হাঁটতে চলেছেন ফুটবল ‘গোট’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ