৪ জুলাই নির্বাচন হতে চলেছে কুস্তি ফেডারেশনের

Share:

নিজস্ব প্রতিনিধি:আগামী ৪ জুলাই নির্বাচন হতে চলেছে ভারতীয় কুস্তি ফেডারেশনের। এ বিষয়ে যাবতীয় কাজকর্ম শুরু করেছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তারা। সব জল্পনার অবসার ঘটিয়ে অনুষ্ঠিত হতে চলেছে ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন। ফেডারেশনের(Federation) এই নির্বাচনকে পরিচালনা করার জন্য দায়িত্বে থাকছেন জম্মু ও কাশ্মীরের প্রধান বিচারপতি মহেশ মিত্তাল কুমার। তাঁকে এই দায়িত্ব দিয়েছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন।
যতদিন না কুস্তি ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ততদিন নির্বাচনের যাবতীয় কাজের বিষয়-সহ সমস্ত সিদ্ধান্ত মহেশ মিত্তাল আলোচনা করবেন কুস্তি ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সদস্যদের সঙ্গে। এবং তিনিই এই নির্বাচনের রির্টার্নিং অফিসারকে নিযুক্ত করতে পারবেন। অবশ্য এই মুহূর্তে কুস্তি ফেডারেশনে ব্রিজভূষণের পাশাপাশি তাঁর পুত্রও অফিশিয়াল পদে আসীন রয়েছেন।

উল্লেখ্য, ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে তাঁকে অপসারণ ও গ্রেফতারের দাবি জানিয়েছিলেন জাতীয় কুস্তিগীররা। দীর্ঘ দেড়মাস ধরে দিল্লির যন্তর-মন্তরের সামনে এই আন্দেলান করেছিলেন তাঁরা।
তাঁদের এই আন্দোলনে দেশের ক্রীড়াবিদদের পাশাপাশি সমর্থন জানিয়েছিলেন বিদেশের ক্রীড়াবিদরাও। এছাড়া দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতারা আন্দোলনরত কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে কঠোর সমালোচনা করেছিলেন ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে।

প্রথমে নীরব থাকলেও চাপে পড়ে এখন আন্দোলনরত কুস্তিগীরদের সঙ্গে আলেচানায় বসে সমস্যা মেটানোর হাঁটতে চাইছে কেন্দ্রীয় সরকার। দিল্লি পুলিশও প্রথম দিকে নির্মম অত্যাচার করলেও পরবর্তীকালে ৩৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে তাঁরাও। ইতিমধ্যেই আদালতে প্রধানমন্ত্রীকে(PM) উদ্দেশ্য করে অপমানজনক কথা বলার যে অভিযোগ করা হয়েছিল পাতিয়ালা হাউস কোর্টে তা মিথ্যা প্রমাণিত হয়েছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল কুস্তিগীরদের ব্রিজভূষণের যে শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে, তার সমস্ত প্রমাণপত্র দিল্লি পুলিশ কুস্তিগীরদের অনুরোধ করেছে তাঁদের কাছে তদন্তের স্বার্থে জমা দেওয়ার জন্য।

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের