গঙ্গায় পদক বিসর্জনের সিদ্ধান্ত স্থগিত, কেন্দ্রকে পাঁচদিন সময় কুস্তিগীরদের

গঙ্গায় পদক বিসর্জনের জন্য হরিদ্বারের হর কি পৌড়ি ঘাটে পৌঁছেও গিয়েছিলেন কুস্তিগীররা।

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিদ্বার: ভারতীয় কিষাণ ইউনিয়নের সভাপতি নরেশ টিকায়েতের অনুরোধে সাড়া দিয়ে গঙ্গায় পদক বিসর্জনের সিদ্ধান্ত স্থগিত রাখলেন ভিনেশ ফোগত-সাক্ষী মালিক-বজরং পুনিয়ারা। ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতারের জন্য পাঁচ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। ওই সময়সীমার মধ্যে বিজেপি সাংসদকে গ্রেফতার করা না হলে গঙ্গায় পদক বিসর্জন দেওয়া হবে বলে জানিয়েছেন বজরং পুনিয়া। আন্দোলনকারী কুস্তিগীররা তাঁদের পদক ভারতীয় কিষাণ ইউনিয়নের সভাপতির হাতে তুলে দিয়েছেন। ভিনেশ ফোগত-সাক্ষী মালিকরা সিদ্ধান্ত পরিবর্তন করায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

মঙ্গলবার সকালেই হরিদ্বারের গঙ্গায় পদক বিসর্জনের কথা জানিয়েছিলেন আন্দোলনকারী কুস্তিগীররা। অলিম্পিকে পদকজয়ী সাক্ষী মালিক টুইটে লেখেন, ‘আমাদের কাছে প্রাণ ছিল এই পদকগুলি। আজ এগুলো গঙ্গায় ফেলে দেওয়ার পর আমাদের বেঁচে থাকার আর কোনও মানে নেই। তাই পদক ফেলে দেওয়ার পর ইন্ডিয়া গেটের সামনে আমরা আমরণ অনশনে বসব।’ কুস্তিগীরদের ওই ঘোষণার পরেই শোরগোল পড়ে যায় গোটা দেশজুড়ে।

কথামতো দিল্লি থেকে রওনা হয়ে বিকেল ৫টা নাগাদ হরিদ্বারে হাজির হন ভিনেশ ফোগত-সাক্ষী মালিক-বজরং পুনিয়ারা।  ৫টা বেজে ৩৫  মিনিটে ‘হর কি পৌরি’ পৌঁছন। শুরু হয় পদক বিসর্জন দেওয়ার প্রস্তুতি। শেষবারের মতো পদকগুলো আঁকড়ে ধরেন ভিনেশ-সাক্ষীরা। সঙ্গে ছিলেন প্রচুর সমর্থক। তাছাড়া দেশকে গর্বিত করা কুস্তিগীরদের পদক বিসর্জনের সাক্ষী হতে ঘাটে হাজির হয়েছিলেন প্রচুর মানুষ। অনেক সাধু-সন্ন্যাসীও ভিনেশ-সাক্ষীদের পদক বিসর্জন না দেওয়ার অনুরোধ জানান। তাঁরা বলতে থাকেন, ‘কারও দয়ায় নয়, নিজেদের যোগ্যতায় ওই পদক জিতেছেন। ফলে কারও প্রতি রাগ করে পদক বিসর্জন দেবেন না।’ কুস্তিগীরদের পদক বিসর্জন রুখতে হরিদ্বারে পৌঁছে যান ভারতীয় কিষাণ ইউনিয়নের সভাপতি নরেশ টিকায়েত। সাক্ষী মালিক-ভিনেশ ফোগতদের বোঝান তিনি। ব্রিজভূষণ সিংকে গ্রেফতারের জন্য কেন্দ্রকে পাঁচ দিনের সময় দেওয়ার অনুরোধ জানান। সেই অনুরোধে সাড়া দেন আন্দোলনকারী কুস্তিগীররা।

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি