বাংলার হয়ে খেলবেন না ঋদ্ধি, জানিয়ে দিল সিএবি

অবশেষে ঋদ্ধির জেদের কাছে হার মানতে বাধ্য হল সিএবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেকদিন ধরেই চলছে সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল) বনাম ঋদ্ধিমান সাহা লড়াই। না, এটা কোনও হাতাহাতি বা জেতা-হারার লড়াই ছিল না। এটা ছিল মন কষাকষির লড়াই। অবশেষে ঋদ্ধির জেদের কাছে হার মানতে বাধ্য হল সিএবি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের তরফ থেকে সরকারিভাবে বিবৃতি দিয়ে সাফ জানিয়ে দেওয়া হয় যে, রঞ্জির নক-আউট পর্বে ঋদ্ধিমানকে পাওয়া যাবে না। অনেক চেষ্টা করেও ঋদ্ধির অভিমান ভাঙাতে পারেননি সিএবি কর্তারা। বাংলা দলের কোচ অরুন লাল নিজে ফোন করেছিলেন বছর ৩৬-এর উইকেটরক্ষক ব্যাটসম্যানকে। কিন্তু তাতেও গলেনি বরফ। 

গত বুধবার রাতেই বাংলা দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যান ঋদ্ধিমান। যদিও এর আগে সিএবি কর্তাদের কাছে রিলিজ চেয়েছিলেন তিনি। সিএবি-র প্রেসিডেন্ট অভিষেক এই ডালমিয়া জানিয়েছেন, ‘আমি ঋদ্ধিকে বলেছিলাম যে রঞ্জির নক-আউট পর্বটা খুবই গুরুত্বপূর্ণ, আর এই সময়টা ওকে দলের খুবই প্রয়োজন। তাই ও যেন নিজে এই না খেলার সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করে। কিন্তু ঋদ্ধি জানায় যে সে বাংলার হয়ে রঞ্জি খেলতে আগ্রহী নয়, আর এনওসি চায়’।

কয়েক মাস আগে ও যখন ব্যক্তিগত কারণ দেখিয়ে রঞ্জি ট্রফির লিগ স্তরের ম্যাচে না খেলার সিদ্ধান্ত নেয় তখন সিএবি-র যুগ্মসচিব ঋদ্ধির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন। আর সেটার জন্য ঋদ্ধি ভীষণভাবে আগাত পান। আর তারপরই বাংলার হয়ে আর মাঠে না নামার সিদ্ধান্ত নেন।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ