ঠিক কী কারণে বাংলা ছাড়তে চান ঋদ্ধিমান, জানালেন তাঁর স্ত্রী

রঞ্জির দলে নাম ঘোষণা করতেই বাংলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন ঋদ্ধি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মনে একরাশ অভিমান নিয়ে সিএবি কর্তাদের বাংলা ছাড়ার কথা জানিয়েছেন ঋদ্ধিমান সাহা। আইপিএল শেষ হলেই লিখিতভাবে সভাপতি অভিষেক ডালমিয়াকে বিষয়টি পাকাপাকি জানিয়ে দেবেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। রঞ্জির দলে নাম ঘোষণা করতেই বাংলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন তিনি। কিন্তু ঠিক কী কারণে, এমন সিদ্ধান্ত নিলেন ঋদ্ধি, আর কেনই বা সিএবি-র প্রতি তাঁর এত অভিমান? এই বিষয়ে কোনও কিছুই জানানি তিনি। তাই বিষয়টি নিয়ে তৈরি হচ্ছিল প্রবল জল্পনা।

তবে গুজরাট টাইটানসের ওপেনারের বাংলা ছাড়ার প্রসঙ্গ নিয়ে এবার মুখ খুললেন তাঁর স্ত্রী রোমি সাহা। একটি সাক্ষাতকারে রোমি জানান, ‘কয়েক মাস আগে ও যখন ব্যক্তিগত কারণ দেখিয়ে রঞ্জি ট্রফির লিগ স্তরের ম্যাচে না খেলার সিদ্ধান্ত নেয় তখন সিএবি-র কর্তারা মিডিয়ার সামনে ওর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন। আর সেটার জন্য ঋদ্ধি ভীষণভাবে আগাত পান। এরপর ফের দল ঘোষণা হওয়ার পর ও অভিষেক ডালমিয়ার সঙ্গে কথা বলেছে। আর জানিয়ে দেয় যে বাংলার হয়ে খেলার অবস্থায় নেই। সিএবি-র পক্ষ থেকে ওকে খেলার জন্য অনুরোধ করা হয়। কিন্তু ও সেটা মানতে রাজি হয়নি। দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলার জন্যই ওর এই সিদ্ধান্ত’।

তবে এই বিষয়ে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া কোনও মন্তব্য করতে চাননি। 

 

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের