আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার কোচের দায়িত্ব নিলেন জাভি

অবশেষে ঘটল সমস্ত অপেক্ষার অবসান।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে ঘটল সমস্ত অপেক্ষার অবসান। সব ধরনের বাধা কাটিয়ে আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার কোচের দায়িত্ব নিলেন জাভি হার্নান্দেজ। ফুটবলার হিসেবে স্পেনের এই খ্যাতনামা ক্লাবটিতে জীবনের বেশিরভাগ সময়টাই কাটিয়েছিলেন তিনি। ২০১৫ সালে বার্সা থেকেই ফুটবলকে চিরতরে বিদায় দিয়েছিলেন এই তারকা মিডিও। তবে ছয় বছর পর ফের কাতালান ক্লাবে কোচ হিসেবে প্রত্যাবর্তন করলেন জাভি।

প্রায় হাজার দশেক ভক্তদের উপস্থিতিতেই আনুষ্ঠানিকভাবে বার্সার কোচিং করানোর চুক্তিপত্রে সই করেন তিনি। তাঁর সঙ্গে আড়াই বছরের জন্য চুক্তি করল স্প্যানিশ ক্লাবটি।

চুক্তি স্বাক্ষরের পর জাভি জানান, ‘বার্সার কোচ হতে পেরে আমার খুবই ভালো লাগছে। এটা আমার ভীষণ ইচ্ছে ছিল। কিন্তু এত দ্রুত হবে ভাবিনি। আমি আমার সর্বস্ব দিয়ে সেরা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। বার্সার মতো ক্লাব জয় ছাড়া আর কিছুই ভাবতে পারে না।’  

 

    

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?