WPL 2026: মেয়েদের প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন হানি সিংহ, জ্যাকলিনরা

নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে প্রথম ম্যাচটি হবে। যেখানে মহিলা বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন হানি সিংহ, জ্যাকলিন ফার্নান্দেজ। ২০২৫ সালটা ভারতীয় ক্রীড়া মহলের জন্যে একটি আকর্ষণীয় বছর ছিল। ৪৮ বছর পর ভারতীয় মহিলা ক্রিকেট টিম ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। ১৫ দলের এই বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন পঞ্জাবের ‘শেরনি’ হরমনপ্রীত কৌর। ভারতের বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গে ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রইল হরমানের নাম। আন্তর্জাতিক স্তরের ক্রিকেটের দিক দিয়ে ভারতকে আরও এক ধাপ এগিয়ে দিলেন ভারতের মেয়েরা। যা শুধু দেশকে নয়, সমগ্র নারী জাতিকে প্রভাবিত করেছে। এবং রান্না ছেড়ে খেলায় মনোনিবেশ করতে অনুপ্রাণিত করেছে। যাই হোক, আগামী ৯ জানুয়ারী থেকে শুরু হচ্ছে ওম্যানস ক্রিকেট লিগ তথা WPL। ভারতের তরুণী ক্রিকেটারদের প্রতিষ্ঠিত হওয়ার জন্যে একটি উপযুক্ত রাস্তা। যা বিসিসিআই বোর্ডে থাকার জন্যে জয় শাহের নেতৃত্বে শুরু হয়েছিল।

 

আইপিএল পুরুষ ক্রিকেটারদের, এবং WPL মহিলা ক্রিকেটারদের জন্যে। তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়ার জন্যে এটাই বিরাট প্লাটফর্ম। মহিলাদের বিশ্বকাপ জয়ের পর WPL নিয়ে উৎসাহিত গোটা দেশ। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রয়েছেন হরমান, এবং আরসিবির অধিনায়ক স্মৃতি মান্ধানা অর্থাৎ ভারতীয় দলের সহ-অধিনায়ক। আর WPL-এর প্রথম ম্যাচই খেলবে হরমনপ্রীত এবং স্মৃতির দল। তাই এই ম্যাচ নিয়ে রীতিমতো উত্তেজিত ক্রিকেট বিশ্ব। শুক্রবার (৯ জানুয়ারী) জমকালোভাবে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হতে চলেছে WPL 2026। জানা গিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন পঞ্জাবি সঙ্গীতশিল্পী ইয়ো ইয়ো হানি সিংহ।

 

এছাড়াও অনুষ্ঠানটি তারকাখচিত হবে। নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে প্রথম ম্যাচটি হবে। যেখানে মহিলা বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। দর্শকদের বিনোদন ও খেলোয়াড় দের উৎসাহ প্রদানের জন্যে দারুণ ব্যবস্থা করেছে BCCI। জানা গিয়েছে, হানি সিংহ গান পরিবেশন করবেন। এছাড়াও বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজও একজন শিল্পী হিসেবে অনুষ্ঠানে নাচবেন বলে জানা গিয়েছে। বুধবার (৭ জানুয়ারি) WPL সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে। মহিলা প্রিমিয়ার লিগে অ্যাকশন শুরু হওয়ার আগে উদ্বোধনী অনুষ্ঠান হবে। জ্যাকলিন ‘আত্মবিশ্বাস, সাহস এবং খেলাধুলায় মহিলাদের সম্মান জানাতে প্রস্তুত।

দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আরশোলাদের আন্দোলন, রাজ্য সরকারগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক

নিয়মিত জল খেতে ভুলে যাচ্ছেন? মস্তিষ্কে মারাত্মক প্রভাব পড়বে, জানুন ডিহাইড্রেশনের ৭ লক্ষণ

বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন ভোজিনহা, ঠাঁই হয়নি ইয়ামালের

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: বাবার স্বাস্থ্যের অবনতি, সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নিন…

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই