আরজি কর নিয়ে পোস্ট মুছলেন যুজবেন্দ্র চহাল, কিন্তু কেন ? উঠছে প্রশ্ন

Share:

নিজস্ব  প্রতিনিধিঃ আরজি মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে সরব হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। কেউ সামাজিক মাধ্যমে সরব  হয়েছেন কেউ  প্রকাশ্যে মন্তব্য করেছেন। এই আবহে এবার আরজি কর কাণ্ড নিয়ে সরব হলেন যুজবেন্দ্র চহাল। তবে তিনি সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে পোস্ট করলেও পরে তা তিনি মুছে দেন।

কী লিখেছিলেন যুজবেন্দ্র? তিনি লেখেন,’ ফাঁসি একদম নয়। এরচেয়ে ধর্ষকদের গলার হাড় গুঁড়িয়ে এবং গোপনাঙ্গে আঘাত করুন। তাঁকে বাঁচিয়ে রেখে এই যন্ত্রণাটা দিন। এরপর ধর্ষকদের ফাঁসি দিন ।‘ এই টুইট করার পরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে । এরপরেই আরজি কর কাণ্ড নিয়ে পোস্টটি চহাল মুছে দেন। তবে কেন তিনি মুছলেন এই পোস্ট তা এখন জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিজের বার্তায় যে ভাষার ব্যবহার করেছিলেন সেইজন্য তিনি পোস্টটি মুছে দেন।

উল্লেখ্য, এরআগে আরজি কর নিয়ে মুখ খুলেছিলেন  সূর্য কুমার যাদব।  ইন্সটাগ্রামে একটি পোস্টে তিনি নিজের বক্তব্য প্রকাশ করেন। ওই পোস্টের শুরুতে ইংরাজিতে  লেখা ছিল “প্রোটেক্ট ইউর ডটার” অর্থাৎ নিজের কন্যাসন্তানদের রক্ষা করুন। এরপর তা কেটে ইংরাজিতে লেখা ‘এডুকেট ইউর সন’ অর্থাৎ নিজের পুত্রসন্তানকে শিক্ষিত করুন। তার নিচে লেখা শুধু পুত্র নয়, ভাই, পিতা, স্বামী, বন্ধু, সমাজের প্রতিটি পুরুষকে শিক্ষিত করে তুলুন। একথায়   সূর্যকুমার যাদবই প্রথম ক্রিকেটার যিনি সরাসরি নিজের বক্তব্য তুলে ধরেছিলেন। এছাড়াও সরব হয়েছিলেন যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ।  

মাত্র ১,৪৯৯ টাকায় 4G ফোন, সাথে ৬ মাসের রিচার্জ সম্পূর্ণ ফ্রি!

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

পোহা-উপমাতে একঘেয়েমি? জলখাবারে বানান প্রোটিনে ভরপুর সয়া কাবাব

বাড়িতে অপরিত্যক্ত জমি? এই গাছ লাগিয়ে কয়েক বছরেই মোটা টাকা আয়ের সুযোগ

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং

‘ইসকন মায়াপুরকে আন্তর্জাতিক মানে তৈরি করা হবে’, প্রশাসনিক বৈঠকের পর জানালেন অগ্নিমিত্রা পাল

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

ঋত তৃণমূলের ভোট প্রচারে নিহত খুদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

পুজোর আগেই রাঁধুনিদের বকেয়া মেটানো হবে, মিড-ডে মিল নিয়ে বড় বার্তা শিক্ষামন্ত্রীর

ধূপগুড়িতে ক্লাসরুমে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে কাঁটা পড়ুয়ারা