‘বিনয়ী হয়ো না’,ঝোড়ো সেঞ্চুরির পর সঞ্জুকে কেন একথা বললেন রবি শাস্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা ম্যাচ হারার পর শনিবার অবশেষে প্রথমে জয়ের স্বাদ পেয়েছে চেন্নাই। এই জয়ের নেপথ্যে ছিল সঞ্জু স্যামসনের ৫৬ বলে অপরাজিত ১১৫ রান। এটাই চলতি মরশুমের আইপিএলে সঞ্জুর প্রথম সেঞ্চুরি। আইপিএলের শুরু থেকে রান না পাওয়ার যন্ত্রণার অবসান হয় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। শনিবার (১১ এপ্রিল) আইপিএলে চতুর্থ সেঞ্চুরি হাঁকানোর পর, ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী স্যামসনকে প্রশ্ন করেছিলেন, তিনি তাঁর কাঁধের বোঝাটা নামাতে পেরেছেন কি না। সেই সঙ্গেই ভারতের এই উইকেট কিপারকে বিনয়ী না হওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের প্রাক্তন কোচ। 

রবি শাস্ত্রীর প্রশ্নের উত্তরে স্যামসন বলেন, “হ্যাঁ, স্যার, খুব ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ। আমার মনে হয়, প্রত্যেক ম্যাচের আগে আপনার সঙ্গে দেখা হওয়াটা আমার জন্য সৌভাগ্যের, তাই দয়া করে প্রত্যেক ম্যাচে আসবেন, স্যার।” এর পরেই ভারতের প্রাক্তন কোচ বলেন “বিনয়ী হয়ো না” । তারপরেই সঞ্জু আবার বলেন, “হ্যাঁ, স্যার, একদম। সত্যি বলতে কি, আপনার ফর্ম যতই ভালো হোক বা দেশের হয়ে যত ম্যাচই জিতে থাকুন না কেন, দু-একটি ব্যর্থতা অবশ্যই আপনার মনে অনেক সংশয় তৈরি করে। আমি শুধু আমার মৌলিক বিষয়গুলোতে ফিরে যেতে চেয়েছিলাম, নিজের ওপর বিশ্বাস রাখতে চেয়েছিলাম এবং আমার স্কোর করার ধরণটা ধরে রাখতে চেয়েছিলাম। অনেক চিন্তা মাথায় এসেছিল – শুরুতে আরও আক্রমণাত্মক হওয়া উচিত নাকি খেলার পরিকল্পনা বদলে ফেলা উচিত। কিন্তু আমি অবশ্যই সেটাই ধরে রাখতে চেয়েছিলাম যা কাজে দিচ্ছিল, এবং সৌভাগ্যবশত, আজ তা দারুণভাবে সফল হয়েছে।”

আরও পড়ুন: ধোনিকে ছাড়া সঞ্জুর হাত ধরে প্রথম জয়ের স্বাদ পেল চেন্নাই

উল্লেখ্য, শনিবার (১১ এপ্রিল) টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক অক্ষর পটেল। ব্যাট করতে নেমে শুরু থেকেই হাত খুলে মারতে শুরু করেন সঞ্জু স্যামসন। উল্টোদিকে থাকা চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় অবশ্য রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলেন। মাত্র ৩১ বলেই ৫০ রানের পার্টনারশিপ গড়ে চেন্নাইয়ের ওপেনিং জুটি। পাওয়ার প্লে শেষে চেন্নাইয়ের রান দাঁড়ায় ৬১। তবে সপ্তম ওভারেই ধাক্কা খেতে হয়। অক্ষর পটেলের বলে পাথুম নিশাঙ্কার তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ (১৮ বলে ১৫)। চেন্নাই অধিনায়ক ফেরার পরে ২৬ বলে নিজের অর্ধশতরান পেয়ে যান সঞ্জু। দশম ওভারে সঞ্জুর (৫২) ক্যাচ ফেলে দেন পাথুম নিশাঙ্কা। জীবন পেয়ে আর ভুল করেননি চেন্নাইয়ের ওপেনার। ১০.৪ ওভারেই দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন সঞ্জু ও আয়ুষ মাত্রে।দ্বিতীয় উইকেটে দুজনে মাথা ঠান্ডা করে খেলে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান। ৩২ বলেই ৫০ রানের পার্টনারশিপ তৈরি হয়। ১২তম ওভারে আয়ুষের ক্যাচ ফেলে দেন কুলদীপ যাদব। তখন ২৩ রানে ব্যাট করছিলেন আয়ুষ। তিনিও জীবন পেয়ে আর ভুল করেননি। তবে অর্ধশতরানের পরেই আহত হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এর পরে আরও রণমূর্তি ধারণ করেন সঞ্জু। ৫২ বলে ১৪টি চার ও তিনটি ছক্কার সাহায্যে চলতি আইপিএলে প্রথম শতরান তুলে নেন। চার নম্বরে নামা শিবম দুবেও হাত খুলে খেলতে থাকেন। শেষ পর্যন্ত ২১২ রানে থামে চেন্নাইয়ের ইনিংস। সঞ্জু স্যামসন ৫৬ বলে ১১৫ রানে এবং শিবম ১০ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে