কলকাতা থেকে গ্রেফতার জাল নথি সহ আফগান নাগরিক

Share:

নিজস্ব প্রতিনিধি : কোথাও সে এবি ওয়াহাব। কোথাও ওয়াসিম আহমেদ, কোথাও নাসির আহমেদ। একাধিক ভুয়ো পাসপোর্ট বানিয়ে গ্রেফতার এক আফগান ব্যক্তি। পাশাপাশি আফগানিস্তানে লুক আউট নোটিশ রয়েছে তাঁর বিরুদ্ধে। SIR নিয়ে উত্তাল রাজ্য। এই আবহে কলকাতা থেকেই গ্রেফতার জাল নথি সহ আফগান ব্যক্তি।

জানা গিয়েছে, সোমবার কলকাতা থেকে কুয়ালালামপুর যাচ্ছিল এক আফগান নাগরিক। তাঁর সঙ্গে ছিল ভারতীয় পাসপোর্ট। কলকাতা বিমানবন্দরে পৌঁছে সিকিউরিটি চেকিংয়ের পর অভিবাসন দফতরে পৌঁছলে তাকে আটকায় অভিবাসন  দফতরের আধিকারিকেরা। এরপর তার পাসপোর্ট ভেরিফিকেশনের সময় দেখা যায়, ওই ব্যক্তির নামে আফগানিস্তানে লুক আউট নোটিশ জারি করা রয়েছে। এই ব্যক্তি কলকাতায় ভুয়ো নথি দিয়ে নাসির খান নামে একটি পাসপোর্ট তৈরি করেছিল। কলকাতার বৌবাজার চত্বরে থাকতেন তিনি। এছাড়াও তার আফগান পাসপোর্ট রয়েছে বলে জানা গিয়েছে। সেখানে তার তার নাম উল্লেখ করা হয়েছে এ বি ওয়াহাব। সেই পাসপোর্টের ভিত্তিতে তার নামে লুক আউট নোটিশ জারি রয়েছে।

এছাড়াও ওই ব্যক্তির আরও একটি পাসপোর্ট রয়েছে, সেখানে তার নাম ওয়াশিম আহমেদ, নাসির আহমেদ। পুলিশ সূত্রে খবর, ব্যক্তি আফগানিস্তানের কাবুলের বাসিন্দা। সোমবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে ওই ব্যক্তি কলকাতা থেকে কুয়ালালামপুর যাওয়ার সময় তাকে অভিবাসন দফতর আটক করে। তা নথি খতিয়ে দেখা যায়, ভুল নথি দিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করেছেন। এ ছাড়াও একাধিক পাসপোর্ট রয়েছে তার। আফগানিস্তানে তার নামে লুকআউট নোটিশ ও জারি করা রয়েছে। এরপরে অভিবাসন দফতরের তরফ থেকে ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত ব্যক্তিকে মঙ্গলবার ব্যারাকপুর আদালতে তোলা হয় পুলিশের হেফাজতের আবেদন জানিয়ে।

শহীদ সমাবেশের পর টিএমসিপির প্রতিষ্ঠা দিবসেও জট, সভার অনুমতি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ কালীঘাটপন্থীরা

আতঙ্কে পাকিস্তানে বাস, স্বাধীনতার তিন দিন পর নদিয়ায় ওড়ে ‘তেরঙ্গা’, জানেন কেন?

পার্কস্ট্রিটের কেন্দ্রীয় সরকারি হোম থেকে বাংলাদেশি-সহ ৩ মহিলাকে অপহরণ!

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের

ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট

বিদেশ যাত্রার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে অভিষেক

একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে, বর্ষার দুপুরে বানিয়ে নিন আচারি ভুনা খিচুড়ি

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা