চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অপরাধে গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: অনলাইন ওএলএক্স- এ বিজ্ঞাপন দিয়ে চাকরির নাম করে কিডন্যাপিং করে টাকা আদায়ের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়া ভট্টনগরে। জানা গিয়েছে অনলাইন ওএলএক্স – এ চাকরির টোপ দিয়ে সোমবার জগদীশপুরের এক যুবককে লিলুয়ায় (Lilua)ডাকা হয়। লিলুয়ার ভট্ট নগরে বহু পরিচিত পালিত বাড়িতে ওই যুবককে আটকে রেখে গলায় ছুরি ধরে এবং অস্ত্র দেখিয়ে যুবককে বাড়িতে ফোন করে টাকা চাইতে বলে তারা ।তখন ওই যুবক প্রাণ ভয়ে বাড়িতে ফোন করে এবং লক্ষাধিক টাকা বাবাকে অনলাইনে(On Line) দিতে বলে। ছেলের কথা শুনে ওই যুবকের মা নিজের সোনার গহনা বন্ধক রেখে কিডন্যাপারদের(Kidnapper) দেওয়া ফোন নাম্বারে অনলাইনে টাকা পাঠায়।তবে পুলিশে আগে জানিয়ে রাখে। পুলিশ তদন্ত করে জানতে পারে, যেই নম্বারে টাকা পাঠানো হয়েছে সেটি বিহারের আরা জেলার নাম্বার।

টাকা পেয়ে যাওয়ার খবর কিডন্যাপারদের কাছে আসা মাত্রই তারা ওই যুবককে ছেড়ে দেয়।কিন্তু ততক্ষণে লিলুয়া থানার পুলিশ ভট্টনগরের পালিত বাড়ি ঘিরে ফেলে এবং অস্ত্র সহ হাতে নাতে ওই তিন যুবককে ধরে । উদ্ধার করা হয় অপহৃত ওই যুবককে। জানা গিয়েছে,কিডন্যাপার তিন যুবকের নাম সৌম্য পালিত, রতন তেওয়ারী, আকাশ পান্ডে ।সৌম্য পালিত লিলুয়ার ভট্টনগরের বাসিন্দা। আকাশ ও রতন বিহারের বাসিন্দা । বর্তমানে লিলুয়ার রামলাল ঘোষ লেনে থাকে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে,কোনো রকম আইনের তোয়াক্কা না করেই গাছকে ইলেকট্রিকের এঙ্গেল হিসাবে ব্যবহার করে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে।আর এই ঘটনায় একদিকে যেমন বিদ্যুৎ দফতরের কাজ কর্ম নিয়ে প্রশ্ন উঠেছে তেমনি ক্ষোভে ফুঁসছে পরিবেশ কর্মীরা।চিত্রটি বাগনানের(Bagnan) মহিষরেখা ব্রীজের কাছের। জানা গিয়েছে, ওই এলাকায় কয়েকটি টিফিন কর্নার রয়েছে বহু দিন ধরেই। নতুন একটি দোকান তৈরী হয়েছে বছর কয়েক আগে। দামোদরের বাঁধের উপর তৈরী এই দোকানে বিদ্যুৎ সংযোগ নেওয়ার ক্ষেত্রে দোকান লাগোয়া একটি বড়সড় গাছকে এঙ্গেল হিসাবে ব্যবহার করা হয়েছে।

সাধারনত বিদ্যুৎ সংযোগ নেওয়ার ক্ষেত্রে মেইন পোষ্ট থেকে সার্ভিস লাইন নিয়ে যেতে হয়।তারপর সার্ভিস লাইনটি একটি শক্তপোক্ত এঙ্গেলে সেট করা থাকে।সেখান থেকে মিটারে যায় লাইনটি। কিন্তু এখানে গাছে নাট বোল্ট সেঁটে তাতে সাদা চাকতি (শ্লেটার)লাগানো‌ হয়েছে এবং সেখান থেকে ওই টিনের তৈরি দোকানে বিদ্যুৎ গিয়েছে।চরম এই বেআইনী কাজে রীতিমতো চমকে উঠেছে পরিবেশকর্মী থেকে শুরু করে এলাকার মানুষ।গাছ এবং বিদ্যুৎ সম্পর্কে সচেতনতা নিয়ে সরকারী প্রচার যে বৃথা এই ঘটনা তারই প্রমান বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের