ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডবে অতিষ্ট গ্রামবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডবে অতিষ্ট গ্রামবাসী। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কালরুই, ঢেরাছাড়া এলাকায় তান্ডব চালালো ২২টি হাতির দল। হাতির(Elephant) তান্ডবে ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা চাষের ফসল ও সবজি চাষের বিশাল ক্ষয়ক্ষতি হয়। শনিবার রাত্রে ঢেরাছাড়া , কালরুই এলাকায় প্রবেশ করে প্রায় ২২ থেকে ২৫টি হাতির দল তাণ্ডব চালায় এলাকায়। বন দফতরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ গ্রামবাসীদের। বারংবার এরকম ঘটনা ঘটলেও বন দফতরের দেখা পাওয়া যায় না, মিলছে না ক্ষতিপূরণ। ফলে বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর। এদিকে প্রশাসনকে একাধিকবার জানিয়েও হয়নি রাস্তার কাজ।

ঝাড়গ্রাম জেলার(Jhargram District) গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের চোরচিতা থেকে বলদী চক যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।তার উপর এই বর্ষায় প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার উপর তৈরি হয়েছে একাধিক গর্ত। পিচের আস্তরণ উঠে বেরিয়ে পড়েছে রাস্তার কঙ্কালসার রুপ।বেহাল রাস্তা দিয়ে দুধারের একাধিক গ্রামের মানুষজন যেমন ব্লকের তপসিয়া গ্রামীণ হাসপাতাল,বেলিয়াবেড়া থানা(Beliabera P.S.) থেকে শুরু করে নিত্যদিনের প্রয়োজনে রান্টুয়া বাজারে যান, তেমন পড়ুয়ারা বলদী নিগমানন্দ হাই স্কুল এবং বেলিয়াবেড়া গভর্নমেন্ট কলেজে যেতে বাধ্য হন।

তাই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি তুলছেন স্থানীয় মানুষজন। অপরদিকে গোপীবল্লভপুর দুই মন্ডলের বিজেপির মন্ডল সভাপতি তাপস সুঁই বলেন, কোনো কাজ হয়নি। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুশোভন নায়েক বলেন ,গতবার নোটা গ্রাম পঞ্চায়েতের ক্ষমতায় ছিল বিজেপি, তারা রাস্তাঘাটের উন্নয়নে কোনো কাজ করেনি। এবার তৃণমূল কংগ্রেস ওই গ্রাম পঞ্চায়েতের ক্ষমতায় এসেছে, সদ্য বোর্ড গঠন হয়েছে। ওই বেহাল রাস্তাটি মেরামতের কাজ শুরু করা হবে। তবে কবে ওই রাস্তাটি মেরামতের কাজ শুরু করা হবে সেদিকেই তাকিয়ে রয়েছে ওই এলাকার বাসিন্দারা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের