তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় ছাড়া হচ্ছে জল,ভাসছে উত্তরবঙ্গ

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার : তিস্তার জলস্তর বৃদ্ধির কারনে বৃহস্পতিবার গজল ডোবা তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় আরও জল ছাড়া হয়েছে। সেচ দপ্তরের ফ্লাড কন্ট্রোল রুম থেকে পাওয়া শেষ খবরে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ২ টা,৩টা,৪টা এই তিন দফায় গড়ে ৪০০০ কিউসেক করে জল ছাড়া হয়েছে। এই জল জলপাইগুড়ি(Jalpaiguri) সংলগ্ন তিস্তা নদী এলাকায় রাতে এসে পৌছাবে। ফলে জলস্তর আরও বাড়বার সম্ভাবনা রয়েছে।

এদিকে জলমগ্ন ধূপগুড়ির গাদং – ২ অঞ্চলের বারহালিয়া কলোনী এবং গাদং -১ অঞ্চলের কাজিপাড়া(Kajipara) গ্রামের মুন্ডাপাড়া। পঞ্চায়েত নির্বাচন শেষ হবার পরেই বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে সেখানে। এখনও পঞ্চায়েত বোর্ড গঠন না হওয়ায় স্থানীয় প্রশাসনের কেউই সেভাবে বন্যার্তদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারলেন না। তবে সন্ধ্যা নাগাদ দুই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্যদের সঙ্গে বেশ কয়েকজন ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। এদিন সকালের পর আর বৃষ্টি ছিল না, তবে দুপুর আড়াইটে নাগাদ আচমকা ডুডুয়া নদীর জল বাড়তে থাকে। যার কারণে ধূপগুড়ির গাদং ১ অঞ্চলের মুন্ডাপাড়া ও গাদং ২ অঞ্চলের বারহালিয়া কলোনী জলের তলায় ডুবে যায়।

দুই এলাকাতেই বহু জমিতে ক্ষেতের ফসল ডুবে গেছে। নদীর জল বাড়ায় গবাদি পশু, শিশু, বৃদ্ধ বৃদ্ধাদের নিরাপদ জায়গায় সরিয়ে আনলেও বহু মানুষ দুপুরের খাবার না খেয়েই ছিলেন বাড়ির মধ্যেই। পঞ্চায়েত ভোটের আগে বাঁধের দাবিতে মুন্ডাপাড়ার বাসিন্দারা ভোট বয়কট করেন। বারহালিয়া কলোনীর মানুষেরও দীর্ঘদিন বাঁধের দাবি জানিয়ে আসছে। বাঁধ না থাকায় প্রতি বছর বন্যায় ডুবে যায় এই দুই এলাকা। অন্যদিকে আলিপুরদুয়ার জেলায়(Alipurduar District) গত তিনদিন ধরে ক্রমাগত বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে পাহাড়ি নদী বাসরা, গাবুর বাসরা, পানা। এর ফলে বন্যা দেখা দিয়েছে কালচিনির ব্যাপক অংশ জুড়ে। মেচপাড়া চা বাগানে জলের তোড়ে ভেঙেছে রাস্তা। বন্যায় আটক বেশ কিছু পরিবার। বন্ধ যোগাযোগ ব্যবস্থা। এনডিআরএফ(NDRF) এর কর্মীরা চেষ্টা চালিয়ে বাসিন্দাদের কাছে পৌঁছে দেন শুকনো খাবার।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের