ধান জমিতে ব্যাগের ভেতর থেকে উদ্ধার বালকের মৃতদেহ

Share:

নিজস্ব প্রতিনিধি,নারায়ণগড়: ধান জমিতে ব্যাগের ভেতর থেকে উদ্ধার হল এক বালকের মৃতদেহ। ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের(Narayangar) খুড়শী পঞ্চায়েতের দক্ষিণ পলাশী এলাকায়। শনিবার দুপুর নাগাদ জমিতে সার দিতে গিয়ে এই ব্যাগের মধ্যে মৃতদেহ দেখতে পায় এলাকাবাসীরা। স্থানীয় সূত্রে জানা গেছে,পোক্তাপোল থেকে দশগ্রাম গ্রাম যাওয়ার রাজ্য সড়কের দক্ষিণ পলাশী এলাকায় রাস্তার ধারে ধান জমিতে থেকে উদ্ধার হয় ওই ব্যগটি।

কে বা কারা এই ব্যাগটি ফেলে দিয়ে গিয়েছে বলে জানান তারা। সকালে ধানজমিতে সার দিতে গিয়ে নজরে আসে বিষয়টি। সন্দেহ হলে ব্যাগ খুলতে দেখা যায় এক বালকের মুচড়ানো মৃতদেহ রয়েছে ওর ভেতরে।এর পর এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নারায়ণগড় থানার(Narayangar P.S,) পুলিশ। ব্যাগ ভর্তি মৃতদেহ উদ্ধার করে তারা। পুলিশ সূত্রের খবর, আনুমানিক বছর বারো বয়সী বালকের দেহ উদ্ধার করেছে তারা। তবে এই ঘটনায় যুবকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসন। সেইসঙ্গে কে বা কারা এই কাজ করেছে, তা জানতে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে নারায়ণগড় থানার পুলিশ।

এদিকে ধুলিয়ান গঙ্গা স্টেশন সংলগ্ন পুকুর থেকে এক যুবতীর মৃতদেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য। মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের ধুলিয়ান গঙ্গা স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারের একটি পুকুর থেকে এক যুবতীর মৃত উদ্ধার। শনিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের ধুলিয়ান গঙ্গা স্টেশন সংলগ্ন এলাকায়। মৃত ওই যুবতীর বাড়ি সামসেরগঞ্জ থানার(Samsherganj P.S.) ধুলিয়ান পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কামাত এলাকায়। তার নাম পাতাসি বলেই জানা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। পুরো ঘটনা তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের