বউবাজার ও সল্টলেকের পর ঝাড়গ্রামে চোর সন্দেহে গন পিটুনিতে মৃত্যু যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: বউবাজার ও সল্টলেকের ঘটনার পুনরাবৃত্তি ঘটল জঙ্গলমহলে। ঝাড়গ্রামে চোর সন্দেহে দুই যুবককে গণপিটুনি দিল গ্রামবাসীরা। তাদের মধ্যে একজনের মৃত্যু হয় রবিবার। অপরজন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন হাসপাতালে। জানা গেছে, চোর সন্দেহে গণপিটুনির জেরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল এক ২৩ বছরের যুবক টোটো চালকের। মৃত্যুর সঙ্গে হাসপাতালে পাঞ্জা লড়ছেন টোটো চালকের ২২ বছরের বন্ধু অক্ষয় মাহাতো(Akhay Mahato)। রবিবার সকালে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে(Jhargram Hospital) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সৌরভ সাউ (Sourav Shaw)নামে এক যুবকের।

সৌরভের বাড়ি ঝাড়গ্রাম শহরের বেনাগেড়িয়া এলাকায় । তার বন্ধু অক্ষয়েরও বাড়ি বেনাগেড়িয়াতে। সৌরভের পরিবার সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ২২ তারিখ সৌরভ তার মায়ের স্কুটি নিয়ে তার বন্ধুর সঙ্গে জামবনি থানার অন্তর্গত খাটখুরা এলাকায় কোন কাজের সূত্রে যায়। খাটখুরা থেকে ফেরার সময় বিকেল বেলায় এলাকার মানুষজন চোর সন্দেহে সৌরভ ও তার বন্ধু অক্ষয়কে গণপিটুনি দেয়। জানা গিয়েছে, খাটখুরা এলাকায় একটি রাস্তা নির্মাণের কাজ হচ্ছিল। সেখানে ঠিকাদারি সংস্থার রাস্তা নির্মাণের গাড়ি রাখা ছিল। সেই গাড়ি থেকে জিনিসপত্র চুরির অভিযোগ তুলে তাদের দু’জনকে গণপিটুনি দেয় গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামবনি থানার(Jamboni P.S.) পুলিশ। দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ দিনের মাথায় রবিবার মৃত্যু হয় সৌরভের। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার বন্ধু। সৌরভের বাবা পেশায় টোটো চালক অবনী সাউ বলেন,”আমার ছেলে তার বন্ধুর সঙ্গে স্কুটি নিয়ে বেড়াতে গিয়েছিল।

এলাকার মানুষজন চোর সন্দেহ করে আমার ছেলে ও তার বন্ধুকে মারধর করে। পরে আমরা বিষয়টি জামবনি থানার মারফত জানতে পারি। হাসপাতালে এসে দেখি আমার ছেলে ও তার বন্ধু ভর্তি রয়েছে। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ছেলের মৃত্যু হয়”। তিনি আরো বলেন,” চোর সন্দেহে কাউকে এভাবে মারা ঠিক না, তার জন্য পুলিশ প্রশাসন রয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির তিনি দাবি জানান”। জামবনি থানার আইসি বিশ্বজিৎ সাহা জানান, “কেস হয়েছে। ঘটনার তদন্ত চলছে। গণপিটুনি না কিভাবে এই ঘটনা ঘটেছে তা তদন্তের পরেই জানা যাবে”। এই ঘটনায় ওই এলাকার গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের