বেলপাহাড়ির আরাত্রিকা মাত্র আড়াই বছরেই তাক লাগিয়ে দিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: বয়স মাত্র ২ বছর ৮ মাস। নাম আরাত্রিকা মাহাত। বাড়ি জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি(Belpahari) শহরে। এখনও স্কুলে ভর্তির বয়স হয়নি ছোট্ট মেয়েটির। কিন্তু এরমধ্যেই এক অদ্ভুত রেকর্ড গড়ে ফেলল আরাত্রিকা(Aratrika)। এখনও ভালো করে কথা বলাও শেখেনি সে। কিন্তু এরমধ্যেই আদো গলায় A থেকে Z বা এক থেকে পঞ্চাশ গড়গড় করে বলতে পারে সে।

শুধু তাই নয়, প্রত্যেকটি অক্ষর ও সংখ্যা চিহ্নিত করে ফেলে একেবারেই। এখানেই শেষ নয়, প্রায় ৫০টি দেশের জাতীয় পতাকা আরামসে চিনিয়ে দেয় আরাত্রিকা। আরও আছে ইংরেজি সাতদিনের নাম, বারো মাসের নাম ও ছয়টি ঋতুও গড়গড় করে বলে দেয় ওই একরত্তি। আর তাতেই নাম উঠেছে ইন্ডিয়া বুক ওফ রেকর্ডে।

এই সামান্য বয়সে সাধারণত শিশুরা শুধুই খেলতে চায়। আরাত্রিকাও খেলতে ভালোবাসে। তবে ওর স্মৃতিশক্তি যে অন্যান্য শিশুদের থেকে অনেকটাই বেশি সেটা বুঝতে পেরেছিলেন আরাত্রিকার বাবা প্রসেনজিৎ মাহাত। ফলে খেলার ছলে তাঁকে নানান জিনিস শেখাতে শুরু করেন তিনি। আরাত্রিকার মাও তাঁকে তালিম দিতে শুরু করেন। মানুষের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রায় ২০টি করে যানবাহন, চিকিৎসার সরঞ্জাম, শিশুদের খেলার সরঞ্জামের নাম শিখে নিয়েছে আড়াই বছরের আরাত্রিকা।

এছাড়া ৪০টির ওপর জীবজন্তু, সবজি, ফলমুল সে চিনতে পারে। এমনকি ১২টি দেশের জাতীয় প্রতীক তাঁর কন্ঠস্থ। এরকম আরও উদাহরণ আছে যা আরাত্রিকা সহজেই চিনে ফেলেছে। এই অসাধারণ প্রতিভাকে ঘিরে হইচই রব বেলপাহাড়ি জুড়ে। অনেকেই আসছেন এই খুদে প্রতিভাকে দেখতে। মাত্র ২ বছর ৮ মাস বয়েসেই যে নাম তুলে ফেলেছে ইন্ডিয়া রেকর্ড বুকে। ‘এই মুহূর্তের’ পক্ষ থেকে ছোট্ট আরাত্রিকার উজ্জ্বল ভবিষ্যত কামনা করে তার পরিবারকে শুভেচ্ছা জ্ঞাপন করা হলো।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের