রেলের উদাসীনতায় ঝাড়গ্রামের মাছ ব্যবসায়ীরা দুর্ভোগের শিকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম:রেলের গাফিলতিতে চরম দুর্ভোগের সম্মুখীন ঝাড়গ্রামের মাছ(Fish) ব্যবসায়ীরা। বরং বারবার করে দরবার করে ঝাড়গ্রামের মাছ বাজারে নিকাশি নালা তৈরি করা যায়নি। রয়েছে আরও নানান অসুবিধা ।সেই অসুবিধা দূর করার পরিবর্তে জুটেছে শুধু প্রতিশ্রুতি। যার বাস্তব রূপ আজও হয় নি। এর প্রতিবাদে মঙ্গলবার ঝাড়গ্রামের(Jhargram) মাছ ব্যবসায়ীরা তাদের একমাত্র মাছ বাজার বন্ধ রেখে প্রতিবাদ জানালেন নীরবে। শুধু তাই নয়, বিকেলে তারা তাদের দাবি জানিয়ে ডেপুটেশন জমা দিলেন জেলা শাসককে।

তাদের দীর্ঘদিনের দাবি, মাছ বাজারের ভিতরে নিকাশি নালার ব্যবস্থা নেই, তা কিন্তু আজও তৈরী করা হয়ে ওঠে নি। বিভিন্নভাবে ডেপুটেশন(Deputation) দিয়ে এসছে মৎস্য ব্যবসায়ীরা। মিলেছে প্রতিশ্রুতি। হয়নি কোনো কাজ। তাই আজ জুবলি মার্কেটের(Jubli Market) মৎস্য ব্যবসায়ীরা ২৪ ঘন্টা মাছ বাজার বন্ধ রেখে ঝাড়গ্রাম জেলাশাসককে ডেপুটেশন দিলেন।

ঠিক আগের বারের মত এবারও প্রতিশ্রুতি মিলেছে । জেলাশাসক জানিয়েছেন, পৌরসভার(Municipality) চেয়ারম্যান এবং রেলওয়ে সাথে কথা বলে যথাশীঘ্র সম্ভব তার ব্যবস্থা নেওয়া হবে। তাতে মৎস্য ব্যবসায়ীরা সহমত হন। কিন্তু যদি কোনো সুরাহা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলন করবেন এমনটাই জানাচ্ছেন। তাদের দাবি পূরণে বর্তমান সুরাহার প্রতীক ঝাড়গ্রাম জেলাশাসক(DM)। তার দিকেই তাকিয়ে আছেন সমস্ত মৎস্য ব্যবসায়ীরা। সত্যি কি তাদের এই সমস্যার সুরাহা হবে? হলেও তা কবে হবে? সেই উত্তরের অপেক্ষায় আছেন ঝাড়গ্রাম এর পুরনো জুবলি মার্কেটের মৎস্য ব্যবসায়ীরা।

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

মুক্তির আগের বিপাকে শ্রদ্ধার ‘ইথা’, ছবির নাম পরিবর্তনের দাবি লাবণী-সম্রাজ্ঞী পরিবারের

গাড়ির ভেতর মহিলার সন্দেহজনক হাবভাব! পোশাক খোলাতেই যা পাওয়া গেল, থ পুলিশও

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার