সাগরদিঘির কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে থানায় এক মহিলার হেনস্তার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: এবার সাগরদিঘী উপনির্বাচনের আগে এক মহিলাকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠল ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে। কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বায়রন বিশ্বাস। কংগ্রেসের এই প্রার্থীর বিরুদ্ধে হাওড়ায়(Howarha) বসবাসকারী এক মহিলাকে হেনস্তা করার অভিযোগ উঠেছে। এই অভিযোগ প্রসঙ্গে কংগ্রেস প্রার্থীর স্পষ্ট দাবি রাজনীতির জঘন্য চক্রান্তর শিকার তিনি। তৃণমূল কংগ্রেস কংগ্রেস প্রার্থীর লড়াইয়ের পদ অবিলম্বে বাতিল করার জোরালো দাবি তুলেছে।

এদিকে ওই মহিলা হাওড়া জেলার সাঁকরাইল থানায়(Sakrail P.S.) অভিযোগ দায়ের করেছেন। তারপরেই বিষয়টি প্রকাশ্যে আসে।অভিযোগকারিণী মহিলার বক্তব‌্য, কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস গত কয়েক বছর ধরে তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছেন। চাকরি দেওয়ার নাম করে তাঁকে একটি হোটেলে নিয়ে গেছিলেন। সেখানে নাকি তার বেশ কিছু আপত্তিকর ছবি তুলেছেন। এরপর নানাভাবে হয়রান করেছেন। ওই মহিলার আরও অভিযোগ, ওই কংগ্রেস প্রার্থী তাঁকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে বিরক্ত করেছেন। এমনকি এই বিষয়টি কাউকে জানালে তাঁর ভয়ংকর পরিণতি হবে বলে হুমকি দিয়েছেন। ওই মহিলা পুলিশে অভিযোগ করেন। তিনি বলেন, “আমি কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসকে বলেছিলাম আমাকে বিরক্ত করবেন না। কিন্তু উনি সেটা না শুনে এবং এবছরের ১৮ ফেব্রুয়ারি থেকে আমাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে বিরক্ত করছেন।

অশালীন ভাষায় হুমকি দিচ্ছেন। একই সঙ্গে আমায় বলেছেন আমি এই বিষয়টি কাউকে জানালে তিনি কড়া পদক্ষেপ নেবেন।’’ সম্প্রতি একটি ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়। সেই ভিডিও অনুসারে, অভিযোগকারিণী ওই মহিলা বলেন যে, কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস তাঁকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নাকি যৌন হয়রানি করছেন। ওই মহিলা তাঁর স্বামী, সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে থাকেন। তিনি বলেছেন যে নিতান্ত অসহায় হয়ে ও ভয় পেয়ে এই বিষয়টি বাধ্য হয়ে পুলিশকে জানিয়েছেন এবং এই বিষয়ে পুলিশের হস্তক্ষেপ প্রার্থনা করেছেন ওই। ওই মহিলা আরও বলেছেন, “কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস তাকে নাকি ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। সেই জন্যই থানায় অভিযোগ দায়ের করেছেন। আমি পুলিশকে অনুরোধ করছি আমাকে প্রয়োজনীয় সুরক্ষা দিতে। ওই অভিযোগকারীনি জানান কংগ্রেস প্রার্থীর কাছে নাকি হোটেলে তোলা তার কিছু ছবি আছে ।যেখানে উনি তাকে জোর করে নিয়ে গিয়েছিলেন।

ওই অভিযোগকারীনি ভিডিও বার্তাতে বলেন, আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি, এমন একজন মানুষকে কীভাবে নির্বাচনে লড়তে দেওয়া হয়। আমি সাগরদিঘির জনগণকে অনুরোধ করব, তাঁরা যেন নারী নিরাপত্তার কথা ভেবে এই কংগ্রেস প্রার্থীকে তাঁদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত না করেন। এই নেতার নেতৃত্বে কোনও নারী নিরাপদ থাকতে পারবেন না।’’এ প্রসঙ্গে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস জানান, “একটা সামান্য বিধানসভার উপনির্বাচন নিয়ে জঘন্য নোংরামি হচ্ছে। তার দাবি এথেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে দেউলিয়া ও আতঙ্কিত। এদিকে, বায়রনের প্রার্থীপদ প্রত্যাহারের জোরালো দাবি তুলেছে তৃণমূল।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের