কাঁথিতে বিজেপি বিধায়কের বাড়ির পিছনে উদ্ধার প্রচুর সচিত্র পরিচয় পত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর কাঁথির বিজেপির বিধায়ক সুমিতা সিনহার বাড়ির পিছনে রাস্তার পাশে ময়লা ফেলার জায়গায় সচিত্র পত্র বা ভোটার আই কার্ড পাওয়া যায় ।রাস্তায় ময়লার স্তুপের মধ্যে যততত্র পড়ে রয়েছে বেশ কয়েকটি সাদা আইডি কার্ডের মতো কিছু ৷ হঠাৎ পথচলতি মানুষের চোখে পড়ে সেগুলি ৷ সামনে এসে তারা দেখে কতকগুলি ভোটার কার্ড পড়ে রয়েছে ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার(Kathi Municipality) ৯ নম্বর ওয়ার্ডে । এই ঘটনায় অবাক হয়ে যায় স্থানীয়রা ৷ হুলস্থুল কাণ্ড বেঁধে যায় এলাকায় ৷ খবর ছড়িয়ে পড়ে আসে পাশে। উত্তর কাঁথির বিজেপির বিধায়ক(BJP MLA) সুমিতা সিনহার বাড়ির পিছনে রাস্তার পাশে ময়লা ফেলার জায়গায় সচিত্র পত্র বা ভোটার আই কার্ডগুলিকে পাওয়া যায় ।

তার মধ্যে ওই ওয়ার্ডের বাসিন্দাদের কার্ড যেমন ছিল , তেমনি অন্য ওয়ার্ডেরও বাসিন্দাদের ভোটার আইডি কার্ড (Voter Identity Card)ছিল বলে জানা গিয়েছে । পথ চলতি মানুষেরা দেখতে পেয়ে স্থানীয় কাউন্সিলরকে খবর দেন । কাউন্সিলরের প্রতিনিধি এসে কার্ডগুলো নিজের হেফাজতে নিয়ে নেন । তাতে দেখা যায় নতুন ও পুরনো দুই রকমেরই কার্ড রয়েছে ।তবে এই সব ভোটার কার্ড আসল না নকল, তা নিয়ে ওয়ার্ডের অন্দরে শুরু হয়েছে জোর চর্চা । যদিও উদ্ধার হওয়া সচিত্র পরিচয় পত্রে স্থানীয় ওয়ার্ডবাসী-সহ আরও বাইরের অন্য ওয়ার্ডের বাসিন্দার ঠিকানা রয়েছে । তবে এই কার্ডগুলি কারা ব্যবহার করত, তারা কী কী কাজে লাগাতো, সেই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

এই প্রসঙ্গে রাজ্যের কারা দফতরের প্রতিমন্ত্রী অখিল গিরি(Akhil Giri) বলেন, “আমরা এই ঘটনা সম্পর্কে কিছু জানি না ৷ রাস্তায় কোথায় ভোটার কার্ড পড়ে রয়েছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই ৷ আমাদের কোনও উদ্দেশ্য নেই যে লোকের ভোটার কার্ড নিয়ে রাস্তায় ফেলে দেব ৷ বিজেপি এখন সব বিষয়েই তৃণমূলকে জড়ানোর চেষ্টা করছে ৷ পুলিশকে বলবো ঘটনার তদন্ত করতে ৷ তদন্তের পরেই জানা যাবে ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে ৷”

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের