ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু দুই পরিযায়ী শ্রমিকের, অথৈ জলে পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিন রাজ্যে কাজে গিয়েই বিপত্তি। নলকূপ খননের কাজ করতে গিয়ে গাড়ি উল্টে মর্মান্তিক মৃত্যু হয় দুই পরিযায়ী শ্রমিকের। জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম রতন সিং (২২) এবং সুনীল সিং (২১)। দু’জনের বাড়ি পুরুলিয়ার বান্দোয়ান থানার পুনশ্যা গ্রামের টোলা খড়দাতে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে।

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার (১৪ মে) কর্ণাটকের বিজাপুর জেলার কোলার থানার মাসতি গ্রামে দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায় নলকূপ খননের গাড়িটি। ওই গাড়িতে ছিলেন পুনশ্যা গ্রামের ৬ যুবক। ঘটনায় গুরুতর জখম হয় সকলেই। এরপর তড়িঘড়ি স্থানীয় বাসিন্দা ও পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানেই রতন সিং কে মৃত বলে ঘোষণা করেন কর্মরত চিকিৎসক, অন্যদিকে চিকিৎসা চলকালীন অবস্থায় মৃত্যু হয় সুনীলের।

প্রাথমিক চিকিৎসার পর বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। ইতিমধ্যে হাসপাতালে রতন ও সুনীলের দেহ ময়নাতদন্তের পর গ্রামে পৌঁছতেই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। ঘটনায় জখম হওয়া শ্রমিক মঙ্গল সিং এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গত বৃহস্পতিবার সকালে গাড়িটি উল্টে যায়। আমাদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। তাই আমরা গ্রামের বাড়িতে ফিরতে চাই।

মৃত সুনীলের বাড়িতে তার মা ও ঠাকুমা আছেন। আর মৃত রতনের বাড়িতে বাবা ও মা ছাড়াও পিসি এবং দুই বোন রয়েছেন। সংসারে অনটন প্রবল। সেকারণেই তারা পরিযায়ী শ্রমিক হিসেবে ভিনরাজ্যে কাজে গিয়েছিলেন বলে পরিবার সূত্রে খবর। মৃত দুই যুবকই পরিবারে একমাত্র রোজগেরে ছিলেন। তাদের আকস্মিক মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে দুই পরিবার।

ভারী বৃষ্টির মধ্যে রাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল মালদহ-মুর্শিদাবাদ, মাত্রা ছিল ৩.৭

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

জানুন Jio-র বিশেষ রিচার্জ প্ল্যান, শেষ হবে না ডেটা ও কলিং সুবিধা

৩,০০০ টাকা সস্তায় মিলছে Realme P4s 5G! জেনে নিন দাম ও ফিচার

সুস্থ হার্টের সহজ দাওয়াই! প্রতিদিনের ডায়েটে রাখুন এই ৮ ফল

শরীর থেকে ঝরবে খারাপ কোলেস্টেরল! রোজ পাতে এই সবজি রাখলেই মিলবে হৃদ্‌স্বাস্থ্যের সুরক্ষা

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে