মধ্যমগ্রাম চৌমাথার সুভাষ ময়দানে শুরু ১৩ দিনের ‘খাদি মেলা’

এখানে থাকছে পঞ্জাবি, কূর্তি, কাপড়, আচার, শাল, কাপড় ছাড়াও শীতের সামগ্রীর স্টল। এছাড়া বেত ও কাঠের আসবাব বিক্রি হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মধ্যমগ্রাম: মধ্যমগ্রাম চৌমাথায় সুভাষ ময়দানে উদ্বোধন হল উত্তর ২৪ পরগনা জেলা খাদি মেলার। উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, উত্তর জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, রাজ্য খাদি ও গ্রামীণ পর্ষদের সভাপতি কল্লোল খাঁ, জেলা আধিকারিক পিনাকী দত্ত, কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি সহ অনান্যরা। আজ, শুক্রবার থেকে সাধারণ মানুষের জন্য মেলা খুলে দেওয়া হবে। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

এখানে থাকছে পঞ্জাবি, কুর্তি, কাপড়, আচার, শাল, কাপড় ছাড়াও শীতের সামগ্রীর স্টল। এছাড়া বেত ও কাঠের আসবাব বিক্রি হবে। এ বিষয়ে জেলা পরিষদের ক্ষুদ্র-শিল্প দপ্তরের কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি বলেন, মুখ্যমন্ত্রীর দেখানো পথেই আমরা কাজ করি। গত বছর ভালো টাকার সামগ্রী বিক্রি হয়েছিল। এবার প্রায় ১৫০ টির মতো স্টল থাকছে। মানুষ নিজের পচ্ছন্দমতো জিনিস কিনতে পারবেন।এদিকে,স্কুল পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল বারাসত পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পৌর পিতা ডক্টর সুমিত কুমার সাহা। শুক্রবার সকালে বারাসাত ১৩ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুর এফ পি স্কুলের ছোট ছোট বাচ্চাদের নিয়ে আলিপুর চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাওয়ার উদ্যোগ নিলেন ১৩ নম্বর ওয়ার্ডের পৌর পিতা ডঃ সুমিত সাহা।

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সহযোগিতায় শিক্ষার পাঠক্রমকে আরো বাস্তবমুখী গড়ে তোলার উদ্যোগেই এদিনের এই অভিনব উদ্যোগ। ছাত্র-ছাত্রীরা যেগুলি তাদের পাঠক্রমে পড়াশোনা করছে সেগুলোই যাতে নিজে চোখে দেখে বাস্তবায়নের রূপ দিতে পারে সেদিকেই লক্ষ্য দিয়ে এদিনের এই ভ্রমণের উদ্দেশ্য এমনটাই এদিন জানান পৌর পিতা সুমিত সাহা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের