সিভিক ভলান্টিয়ারদের ৬ হাজার টাকা করে পুজোর বোনাস ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে কর্মরত সিভিক ভলান্টিয়ার ও গ্রামীণ পুলিশের (ভিলেজ পুলিশ) জন্য পুজোর অ্যাড-হক বোনাস ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার নবান্ন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছর ভিলেজ পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা ৬ হাজার টাকা করে পুজোর অ্যাড-হক বোনাস পাবেন। গত বছরের চেয়ে সিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাস বাড়ানো হয়েছে। গত বছর ৫,৩০০ টাকা করে বোনাস দেওয়া হয়েছিল। রাজ্য সরকারের ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া সিভিকদের মধ্যে।

রাজ্যে ক্ষমতায় আসার পরেই পুলিশকে সহযোগিতার জন্য সিভিক পুলিশ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে রাজ্যে দুই লক্ষাধিক সিভিক ভলান্টিয়ার রয়েছেন। বিশেষ করে এলাকায় টহল দেওয়া, ট্রাফিক সামলানোর কাজ মূলত এখন সিভিকরাই করে থাকেন। তবে কলকাতা হাই কোর্টের নির্দেশে এখন আইনশৃঙ্খলাজনিত কোনও বিষয়ে সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগানো যায় না। যদিও বেশ কয়েকটি ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ারদের ভূমিকায় রাজ্য সরকারকে বিড়ম্বনায় পড়তে হয়েছে।

গত বছরই কলকাতা ও রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলান্টিয়ারদের পুজো বোনাস নিয়ে বৈষম্য ঘুচিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগেই কলকাতা ও রাজ্য পুলিশে থাকা সিভিক ভলান্টিয়ারদের মধ্যে পুজোর বোনাস নিয়ে বৈষম্যের অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই অভিযোগ নস্যা‍ৎ করে মমতা জানিয়েছিলেন, ‘কিছু রাজনৈতিক দল এবং নেতা অসৎ উদ্দেশে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে। আমি আশ্বাস দিচ্ছি, পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়াররাও কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের মতো পাঁচ হাজার ৩০০ টাকা পুজোর বোনাস পাবেন।’ এবার ওই বোনাস বাড়িয়ে ৬ হাজার টাকা করা হয়েছে।

ভারী ব্যাগ বহনের দুশ্চিন্তা শেষ, কেনাকাটায় গ্রাহকদের জন্য মিলবে বিশেষ পরিষেবা

ফের বাংলাদেশে ফেরার হিড়িক, বাক্স-প্যাঁটরা নিয়ে হাকিমপুর সীমান্তে ভিড়

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকাকে দিতে হবে অথবা ধ্বংস করতে হবে, কড়া বার্তা ট্রাম্পের

বলিউডে নিষিদ্ধ হওয়ার পর প্রথম জনসমক্ষে রণবীর, ক্যামেরা দেখেই মুখ ঢাকলেন নায়ক

হাতি ও গন্ডারের লড়াইয়ের মাঝে পড়ে বেঘোরে প্রাণ গেল মাহুতের সহযোগীর

মোথাবাড়ি কাণ্ডের গ্রেফতার আরও ১৫, তদন্তে গতি NIA-র

‘বাসন মাজার চেয়ে গাড়ি চালানো ভাল’, ভাইরাল বেঙ্গালুরুর মহিলা অটোচালকের গল্প

যেকোনও উপায়ে হরমুজ প্রণালি খোলার হুঁশিয়ারি মার্কো রুবিওর

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ১১-০ গোলে হারাল ভারতীয় মহিলা দল

“আইনের হাতে তুলে দিতে হবে”, প্রশান্ত বর্মণের আটক প্রসঙ্গে মন্তব্য দিলীপের

IPL ট্রফি জিতবে কোন দল? ভবিষ্যদ্বাণী করলেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক