দত্তপুকুরে গেঞ্জি কারখানায় বয়লার ফেটে বিস্ফোরণে নিহত ১, আটক মালিক

মর্মান্তিক ঘটনা! গেঞ্জির কারখানায় বয়লার ফেটে মৃত ১, আহত ১। ঘটনাটি ঘটেছে, দত্তপুকুর থানার অন্তর্গত তালধারিয়া এলাকার ঘোষ পাড়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! গেঞ্জির কারখানায় বয়লার ফেটে বিস্ফোরণে মৃত ১, আহত ১। ঘটনাটি ঘটেছে, দত্তপুকুর থানার অন্তর্গত তালধারিয়া এলাকার ঘোষ পাড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দত্তপুকুর থানার পুলিশ।মৃতদের উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয় এবং গুরুতর আহত অবস্থায় আর একজনকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বয়লার ফাটার বিকট আওয়াজে এলাকা এখনও আতঙ্কিত। মৃতের নাম সঞ্জয় সামন্ত, বয়স ৫৫ বছর।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় আরও একাধিক কারখানা রয়েছে। আর এমন ঘটনা প্রথম নয়। প্রতি দু-তিন বছর অন্তর এমন ঘটনা ঘটে থাকে। এই কারখানাতে গেঞ্জির থান কাপড় কালার পেস্ট করা হত। সেই কাপড় বয়লারের মাধ্যমে গরম জলের স্টিম থেকে মেশিনারি সিস্টেমে চলত কালার দেওয়ার প্রক্রিয়া। অভিযোগ, ঘটনার সময়ে এই স্টিম তিরিক্ত গরম গিয়ে গিয়েই ব্লাস্ট করেছে।

একজন এলাকাবাসী জানিয়েছেন, ‘দীর্ঘদিন ধরেই এই এলাকায় অবৈধভাবে কারখানা গড়ে তোলা হয়েছে। প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনও লাভ হয়নি। এখানে কোনও যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ হত না। এই বয়লার মেশিন গুলিরও রক্ষণাবেক্ষণ হত না। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এখানে নানা রকম কাজকর্ম হয়। লোকালয়ের মধ্যেই সমস্ত কাজ করা অনিরাপদ। আজ বয়লার ফেটে যাওয়ার আওয়াজে পুরো এলাকা কেঁপে ওঠে। নিহত ব্যাক্তি পুরো সিদ্ধ হয়ে গুটিয়ে গিয়েছে। এরপরেই মালিক পালিয়ে যায়। এখন প্রশাসনকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ করছি। কারখানা গুলোকে বন্ধ করে দেওয়ার জন্যে অনুরোধ করছি। যদি নিরাপত্তা মেনে কারখানা গুলো কাজ করতে পারে, তাহলে থাকুক নয়তো তুলে দেওয়া হোক।’

এখন গোটা ঘটনার সম্পূর্ণ তদন্তের জন্য এফএসএল টিমকে কল করা হয়েছে। কারখানার ম্যানেজারকে জিজ্ঞাসা করার জন্য আটক করা হয়েছে। আপাতত কারাখানাটি প্রশাসনের তরফ থেকে সিল করে দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্তে রয়েছেন দত্তপুকুর থানার পুলিশ।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের