ময়নাগুড়ির পর শিলিগুড়ি, ATM ভেঙে সাড়ে ১০ লক্ষ লুট, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ময়নাগুড়ির পর শিলিগুড়িতে এটিএম ভাঙচুরের ঘটনা। এটিএম ভেঙে বিপুল পরিমাণ টাকা নিয়ে যাওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। চম্পাসারি মোড় সংলগ্ন জ্যোতিনগর এলাকায় অবস্থিত রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের একটি এটিএম লুট করে চম্পাট দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় সাড়ে দশ লক্ষ টাকা খোয়া গিয়েছে।

সূত্রের খবর, বুধবার রাত দুটো থেকে তিনটের মধ্যে এটিএমে হানা দিয়েছিল দুষ্কৃতীরা। এটিএমের পাশেই বাড়ি একজন গোটা বিষয়টি প্রত্যক্ষ করেছেন। তাঁর দাবি, একটি সাদা গাড়িতে মুখ ঢেকে চার থেকে পাঁচজন দুষ্কৃতী ঘটনাস্থলে আসে। এটিএমটিতে দুষ্কৃতীরা ঢুকে লুটপাঠ চালায়। একজন ১০০ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানানোর চেষ্টা করেন। কিন্তু কোনোভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

ঘরের ব্যালকনি থেকে গোটা ঘটনা ফোনে রেকর্ড করে। দুষ্কৃতীরা এটিএম থেকে বেরিয়ে আসে এবং সেটিতে আগুন লাগিয়ে দিতেও দেখা গিয়েছে। ওই ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী এবং দমকল বিভাগের কর্মীরা। দ্রুত আগুন নেভানো হয় এবং পুলিশ প্রাথমিক তদন্তে এটিএম লুটের বিষয়টি নিশ্চিত করে। এত বড়সড় লুটের ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলার প্রতিটি থানায় সতর্কতা জারি করা হয়েছে।

খবর পেয়ে ব্যাঙ্কের উচ্চপদস্থ আধিকারিকও ঘটনাস্থলে পৌঁছেছেন। বৃহস্পতিবার সকালে ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মনও ঘটনাস্থলে পৌঁছান। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরজুড়ে। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও পুলিশের দ্রুত পদক্ষেপ না নেওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

‘জামাকাপড় খুলে পেটাতাম কিন্তু…’, অভিষেকের ‘দিন পাল্টানো’ মন্তব্যের কড়া জবাব দিলীপের

জেনেরিক ওষুধের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, প্রভাব পড়তে পারে ভারতেও

নাবালিকা স্ত্রী অন্তঃসত্ত্বা হতেই স্বামীর বিরুদ্ধে পকসো মামলা, বাল্যবিবাহে জিরো টলারেন্স লালবাজারের

টানা বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে সরালেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

দেশের জাতীয় পতাকার জন্মদিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পাহাড়ের কোলে চেল নদীর স্রোত, চলুন ঘুরে আসি উত্তরবঙ্গের নতুন অফবিট গন্তব্য ‘পাপরখেতি’

জলের স্রোতে ভেসে গেলেন একই পরিবারের চারজন, বন্যায় অসমে মৃতের সংখ্যা বেড়ে ৩১

ইরানে টানা ১১তম দিনেও মার্কিন হামলা, তেহরানসহ একাধিক এলাকায় পরপর বিস্ফোরণ

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

৫৪৫ শূন্যপদে নিয়োগ করছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্নাতক হলেই আবেদন করা যাবে

পরিবেশবান্ধব ও পকেট ফ্রেন্ডলি! ইথানলে চলা শীর্ষ ৫টি বাইক, যা কেনা হবে লাভজনক

জানেন কেন এই শহরকে ‘ব্লু সিটি’ বলা হয়? জানলে অবাক হবেন আপনিও!