‘জামাকাপড় খুলে পেটাতাম কিন্তু…’, অভিষেকের ‘দিন পাল্টানো’ মন্তব্যের কড়া জবাব দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের পর থেকেই ছন্নছাড়া হয়ে গিয়েছে তৃণমূল। দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে দল।  খণ্ডিত ভাবেই মঙ্গলবার (২১ জুলাই) শহিদ দিবস পালন করেছে তৃণমূল। বিড়লা তারামণ্ডলের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কর্মীরা তাঁর সঙ্গেই আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ‘দিন পাল্টানোর’ কথা। এবার সেই বার্তাকে কটাক্ষ করেছেন মন্ত্রী দিলীপ ঘোষ। দিয়েছেন জবাবও। 
কর্মীরা তাঁর সঙ্গেই আছে মমতার এই দাবি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘কার সঙ্গে কে ছিল কাল সবাই দেখেছে। ওনারা শহিদ তর্পণ নিয়ে কম্পিটিশন করেছেন। এটার কোনও দরকার ছিলনা। তিনি ওইদিন যে রাজনৈতিক শক্তি প্রদর্শন করতেন সেটা বন্ধ হয়েছে।’ অন্যদিকে শহিদ দিবসের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দিন পাল্টাতে বেশি দেরী নেই। সেই মন্তব্যকে তীব্র কটাক্ষ করে দিলীপ বলেন, ‘দিন পাল্টেছে বলে তো আপনাদের এই দিনটা দেখতে হল। এটা দেখবে বলেই তো পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন করেছে। আমার সঙ্গে একসময় ওরা যা করেছিল তার বদলে আমি তো কিছুই করিনি। যদি করতাম তাহলে টেনে রাস্তায় নামিয়ে জামাকাপড় খুলে পেটাতাম। এখনও করতে পারি। কিন্তু আমাদের একটা সংস্কার আছে। নীতি আদর্শ আছে। আমরা করব না সেটা।’   
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ অভিযোগ করেছিলেন বিজেপি তৃণমূলের নেতা কর্মীদের সভায় আসতে বাধা দিয়েছে। সেই অভিযোগ নস্যাৎ করে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী বলেছেন, ‘আমার জানা নেই বিজেপি কোথাও কাউকে আটকেছে বা মেরেছে বলে। এইসব মিথ্যা দিয়ে নিজেদের দুর্বলতা ঢাকার চেষ্টা। ওরা শহিদ দিবস করেছে। সরকার সহযোগিতা করেছে। লোক না এলে বিজেপি দায়ী নয়। আপনাদের শক্তি কতটা সেটা এতদিনে বোঝা যাচ্ছে। এতদিন প্রশাসনিক শক্তি লাগিয়ে ডিম ভাতের প্রলোভন দিয়ে লোক টেনে আনতেন।’ 
 

সিকিমে টানেল বিপর্যয়ে বাড়ির ছোট ছেলের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে ফিফার তহবিল থেকে সবথেকে বেশি টাকা পাচ্ছে ম্যানচেস্টার সিটি

পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার! ভবানীপুর থেকে গ্রেফতার দুই বিদেশিনী

১৮ বছর বয়সে প্রয়াত ‘গডজিলা ভার্সেস কং’ খ্যাত অভিনেত্রী কেলি হটল

সিকিমে সুড়ঙ্গ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০, নিখোঁজ একাধিক শ্রমিক

অন্ধ পুত্র স্নেহে কখনই থানায় যাননি! সেই ছেলের হাতেই খুন বৃদ্ধা মা

জেনেরিক ওষুধের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, প্রভাব পড়তে পারে ভারতেও

নাবালিকা স্ত্রী অন্তঃসত্ত্বা হতেই স্বামীর বিরুদ্ধে পকসো মামলা, বাল্যবিবাহে জিরো টলারেন্স লালবাজারের

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

‘জামাকাপড় খুলে পেটাতাম কিন্তু…’, অভিষেকের ‘দিন পাল্টানো’ মন্তব্যের কড়া জবাব দিলীপের

টানা বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে সরালেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

পাহাড়ের কোলে চেল নদীর স্রোত, চলুন ঘুরে আসি উত্তরবঙ্গের নতুন অফবিট গন্তব্য ‘পাপরখেতি’