নাবালিকা স্ত্রী অন্তঃসত্ত্বা হতেই স্বামীর বিরুদ্ধে পকসো মামলা, বাল্যবিবাহে জিরো টলারেন্স লালবাজারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ে ১৬ বছর বয়সে আরা ১৭ বছর হতে না হতেই অন্তঃসত্ত্বা। এই অভিযোগেই একের পর এক নাবালিকার স্বামীর বিরুদ্ধে পকসো ও বাল্যবিবাহ আইনে মামলা দায়ের করছে কলকাতা পুলিশ। গত কয়েকদিনে শহরের বিভিন্ন প্রান্ত থেকে এমন একাধিক ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে লালবাজার। পুলিশ কমিশনারের নির্দেশে এবার বাল্যবিবাহ রুখতে কড়া নজরদারির পাশাপাশি সচেতনতা অভিযানও শুরু হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, দায়িত্ব নেওয়ার পরই পুলিশ কমিশনার শহরে বাল্যবিবাহ সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দেন। সেই নির্দেশ মেনেই প্রতিটি থানাকে আরও সক্রিয় হওয়ার বার্তা দেওয়া হয়েছে। শুধু আইন প্রয়োগ নয়, স্কুল-কলেজ, স্থানীয় ক্লাব ও বিভিন্ন এলাকায় সচেতনতা শিবিরের মাধ্যমেও অভিভাবক, কিশোর-কিশোরী এবং যুবকদের সতর্ক করা হবে। উদ্দেশ্য একটাই নাবালিকার বিয়ে যাতে কোনওভাবেই না হয়। সম্প্রতি দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণিতে এক নাবালিকা অন্তঃসত্ত্বা অবস্থায় চিকিৎসকের কাছে গেলে পরিচয়পত্র দেখে তাঁর বয়স ১৮ বছরের কম বলে জানা যায়। চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। জানা যায়, গত মার্চ মাসে বিহারে ওই নাবালিকার বিয়ে হয়েছিল। পরে স্বামীর সঙ্গে কলকাতায় এসে বসবাস শুরু করে সে। এই ঘটনার পর উত্তর কলকাতার সিঁথি এলাকার আরও দু’টি ঘটনা সামনে আসে। বরানগরের একটি হাসপাতালে অন্তঃসত্ত্বা দুই নাবালিকাকে নিয়ে আসা হলে চিকিৎসকের সন্দেহ হয়। পরিচয়পত্র যাচাই করেই তাঁদের নাবালিকা বলে নিশ্চিত হওয়া যায়। এরপর দুই স্বামীর বিরুদ্ধেই পকসো ও বাল্যবিবাহ আইনে অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুনঃ দেশের জাতীয় পতাকার জন্মদিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পুলিশের দাবি, অধিকাংশ ক্ষেত্রেই বাল্যবিবাহের খবর স্থানীয়রা গোপন রাখেন। ফলে অন্তঃসত্ত্বা হওয়ার পর হাসপাতালে এলে তবেই বিষয়টি প্রকাশ্যে আসে। তাই এবার বাল্যবিবাহ রুখতে নজরদারির পাশাপাশি সচেতনতার উপরও জোর দিচ্ছে লালবাজার।

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ